টেলিফোন আর ফ্যাক্স দূরের বার্তা বহন করে নিয়ে আসে৷ কখনও আপনি এর মাধ্যমে সুখবর লাভ করেন৷আবার কখনও দুঃখের বার্তা নিয়ে আসে৷ দোকানদারদের ক্ষেত্রে গ্রাহকরা ফোনের মাধ্যমে অনেক সময় জিনিসের মূল্যটা জেনে নেন৷অফিসের ক্ষেত্রে ফ্যাক্সের ভূমিকাটি বেশী৷ টেলিফোন আর ফ্যাক্স সব সময় ঘর এবং অফিসের দক্ষিন পশ্চিম কোনে রাখুন৷ কারণ এই মেশিনদ্বয় ধাতুর তৈরী৷ আর ধাতুর আধার হল দক্ষিন পশ্চিম কোন৷ তাই দক্ষিন পশ্চিম কোনে যদি আপনি টেলিফোন আর ফ্যাক্স মেশিনকে রাখেন তা আপনার জন্য শুভ ফল নিয়ে আসবে৷ |
|