চিনের লোকেরা তাদের বাড়ির বাগানে ভেকের উপস্থিতি খুব শুভ বলে মনে করে৷ তারা মনে করে যে যদি বাগানে ভেকের উপস্থিতি থাকে তাহলে ঘরের সকল অশুভ লক্ষণ দূর হয়ে যায়৷তিন পাওয়ালা ভেক অতি শুভ ও ভাগ্যশালী বলে মনে করা হয়৷ এদের মুখে তিনটি সিকি রাখুন, এতে সংসারে ধন-সম্পত্তির আগমন হয়৷এই তিন পাওয়ালা ভেক বৈঠকঘর বা অফিসের মুখ্য দ্বারের আশেপাশে যে কোনও দিকে মুখ করে ভিতরে রেখে দিন৷ যদি দ্বারের দুইদিকে কোনও সোফা, টেবিল বা আলমারী থাকে তাহলে ভেককে তার নিচে লুকিয়েও রাখতে পারেন৷ এটি কখনও শৌচালয় বা রান্নাঘরে রাখবেন না৷ এতে কষ্ঠ বৃদ্ধি পায়৷ |