কথায় বলে মুখ হল মনের আয়না৷ আর আয়নায় দেখা যায় মুখের ছবি৷ নিজেকে দেখতে হলে কাচের সেই আয়নাটার সামনে দাড়াতে হবে৷ তবে কাচের সেই আয়নাটা আবার মুখের প্রতিচ্ছবি দেখানোর পাশে এনার্জীও নিস্ক্রমন করে৷পজিটিভ-নেগেটিভ দুই ধরনের এনার্জীই আয়না থেকে নির্গত হয়৷ফেংশুইতে আয়না রাখার কিছু নির্দিষ্ট স্থান আছে৷ আয়নার স্থানের উপর আপনার জীবনের গতি নির্ধারিত হবে৷শোবার ঘরে কখনও আয়না রাখবেন না৷ ফেংশুই মতে শোবার ঘরে আয়না থাকলে তা অমঙ্গলের সূচনা করে৷ আয়না থেকে এক ধরনের এনার্জী নির্গত হয়৷তবে এই এই এনার্জীটা আপনার জীবনে পজিটিভ প্রভাব ফেলবে না নেগেটিভ প্রভাব ফেলবে আয়নার অবস্থানই তা ঠিক করবে৷ঘরে খাটের সামনে আয়না লাগাবেন না৷ এতে আপনার দাম্পত্য জীবনে প্রভাব পড়বে৷ স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে৷ যদি আপনার শোওয়ার ঘরে আয়না থাকে আয়নার কুপ্রভাব থেকে বাঁচার জন্য কাপড় দিয়ে আয়নাটাকে ঢেকে রাখুন নতুবা আলমারীর মধ্যে আয়নাকে ঢুকিয়ে রাখুন৷ তাছাড়া আপনার বাড়ির ছাদেও কোন আয়না রাখবেন না৷ |