টিপস | নিবন্ধ
মুখ্য পৃষ্ঠা » জ্যোতিষশাস্ত্র » ফেংশুই » নিবন্ধ » গুডলাকের রহস্য ফাঁস
 

ND
ND
গুডলাক হল সৌভাগ্যের প্রতীক৷ বেশীরভাগ ব্যক্তিই এমতে বিশ্বাসী৷ তাই ভাগ্য বদলাতে বিশ্বের প্রায় বেশীরভাগ দেশের মানুষই নিজের পকেটে বা পার্সের মধ্যে রাখেন কিছু শুভ চিহ্ন বা বস্তু৷ যা তাদের ক্ষেত্রে লাকি বলে প্রমানিত হয়েছে৷ এক্ষেত্রে বিভিন্ন দেব দেবীর ছবি, চাবির রিং,পুরোনো কয়েন এসব জিনিসকেই শুভ হিসাবে চিহ্নিত করা হয়৷

গুডলাকের বিভিন্ন ব্যাখ্যা আছে৷ কোন কোন মানুষ পুরোনো কয়েনকে নিজেদের ক্ষেত্রে লাকি বলে মনে করে৷ আবার কেউ কেউ বিভিন্ন দেব দেবীর মূর্তিকে লাকি বলে মনে করেন৷ বিশ্বের বিভিন্ন স্থানে ঘোড়ার খুরকে গুডলাক হিসাবে মানা হয়৷ অনেকে চাবিকে গুডলাক বলে মনে করেন৷ তিনটে চাবি পকেটে রাখলে নাকি ধনপ্রাপ্তি হয়, প্রেমে নাকি বাঁধা কাটে এরকম নানা ধারনাই প্রচলিত রয়েছে৷ অপরদিকে বিদেশে একসঙ্গে জোড়া চারটে পাতাকে শুভ বলে মনে করা হয়৷ জাপানে এক পা উঠানো বেড়ালকে শুভ বলে মনে করা হয়৷ জাপানের বেশীরভাগ দোকানেই এই ধরনের বিড়াল আকছার দেখা যায়৷
ND
ND


গুডলাক নিয়ে নানা মত প্রচলিত আছে৷ সমাজের কিছু শ্রেণীর মানুষ একে অত্যন্ত ভাগ্যশালী বলে মনে করেন৷ অপরদিকে কিছু মানুষ একে অন্ধবিশ্বাস বলে আখ্যা দেন৷ তবে যারা গুডলাককে বিশ্বাস করেন তাদের শ্রেণীতে সবার প্রথমে আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামার নামটা সামিল করলে তা ভুল কিছু হবে না৷

ওবামার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি নাকি পকেটের মধ্যে মাদার মেরি আর যীশুর ছোটবেলাকার ছবি, হনুমানের ছোট প্রতিমা, গরুড়ের মূর্তি প্রভৃতি নানা জিনিস রাখেন৷ এগুলো সবই তাঁর উপহার হিসাবে পাওয়া৷ তিনি এগুলোকে অত্যন্ত লাকি বলে মনে করেন৷ ওবামার ঘনিষ্ঠ জনেদের মতে এগুলো সঙ্গে রাখার জন্যই তিনি জীবনে সফল হয়েছেন৷ আমেরিকার রাষ্ট্রপতি পদের মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছেন
ND
ND


বেশীরভাগ খেলোয়াড়রাই মাঠে ম্যাচ খেলতে নামার আগে পকেটে রুমাল রাখতে ভোলেন না৷ তারা রুমালটাকে লাকি বলে মনে করেন৷ বিদ্যার্থীরা সঙ্গে লাকি পেন রাখেন৷ প্রবাদ আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর৷ এই প্রবাদকে সত্যি মানলে বিশ্বাসের মধ্যে দিয়েই সঠিক ফল লাভ করা যায়৷ তবে সব সময় এমন কিছু করুন যা আপনার মধ্যে পজিটিভ ধারনা যোগাবে৷ আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে৷ জীবনে সত ভাবে পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়৷ সফলতা লাভ করা যায়৷ সেটাকেই মানুষ গুডলাক বলে আখ্যা দেন৷ সত চিন্তাভাবনা রাখুন, তার সঙ্গে পরিশ্রম করুন, গুডলাক সহজেই লাভ করবেন৷
• Play Free Online Games Click Here
• Blogs, Videos and More Click Here
• Send Musical and Animated Cards Click Here
• Simple,Fast & Free Email Service Click Here
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: গুডলাকে র রহস্য ফাঁস, Goodluck