বাড়ি তৈরি করার আগে ফেংশুই বিশেষজ্ঞ পরামর্শে অনুয়ায়ীই ছাদের আকারটা কেমন হবে তা ঠিক করুন৷ কারণ ফেংশুই মতে বাড়ির ছাদের আকারের উপর অনেক কিছু নির্ভর করে৷ ছাদ তৈরি করার সময় লক্ষ্য রাখুন তার আকারটা যেন তেছড়া না হয়৷ কারণ ফেংশুই মতে তেছড়া ছাদের বাড়িতে থাকলে মানসিক অবসাদ বাড়ে৷
এর পাশাপাশি নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়৷ ছাদের উচ্চতার উপরও নজর রাখুন৷ কারণ ছাদের উচ্চতাও শুভ অভুভ প্রভাব ফেলে৷ ছাদের উচ্চতা 10-12 ফুট হওয়া উচিত৷
এতে পজিটিভ এনার্জী যুক্ত চি এর প্রভাব ভালো ভাবে পড়ে৷ কিন্তু তা যদি না হয় বাড়ির উচ্চতা যদি 8.5 ফুট এর কম হয় তাহলে আপনার জীবনে নানা সমস্যা আসবে৷