বর্তমানে চীনা অ্যাস্ট্রোলজীর প্রভাব খুব বাড়ছে৷ চীনা জ্যোতিষ শাস্ত্রে জীবনের কিছু বিশেষ সমস্যার দিকে আলোকপাত করা হয়েছে৷ এর মধ্যে বিয়ের প্রসঙ্গ নিয়েও বলা হয়েছে৷ অবিবাহিত যুবক যুবতীদের জন্য কিছু বিশেষ নিয়ম পালন করতে বলা হয়েছে৷ চৈনিক জ্যোতিষ শাস্ত্রমতে অবিবাহিতদের ঘরের নেত্রত্ব কোন অর্থাত দক্ষিন পশ্চিম দিকে শোওয়া উচিত৷ এতে বিয়ের যোগ তৈরী হয়৷
কুমারী যুবক যুবতীরা শোয়ার ঘরের মধ্যে কোন গাছ অথবা ফুলের তোড়া রাখবেন না৷ ফেংশুইতে একে লকড়ি তত্ত্ব বলা হয়৷ লকড়ি তত্ত্ব য়েগ শক্তিকে বাড়ায়৷ য়েগ শক্তি বিয়েতে বাধার সৃষ্টি করে৷
শোবার ঘরে কখনও লাল রঙের ফুল রাখবেন না৷ কারন এই লাল ফুল শুভ নয়৷ সাদা রঙের পর্দা এবং শোবার বিছানাতে সাদা চাদর পাতলে আপনি শুভ ফল লাভ করবেন৷ টিভি টেলিফোন এবং কম্পিউটার শোবার ঘরে রাখবেন না৷ শুধুমাত্র বই রাখুন৷
অবিবাহিত তরুন তরুনীরা কখনও দরজার দিকে মাথা এবং পা দিয়ে শোবেন না৷ আপনি আপনার ঘরের নেত্রত্ব কোনে লাভ বার্ডস, মযূর মযূরী অথবা প্রেমিক প্রেমিকার চিত্র লাগান৷
শোবার ঘরে হালকা গোলাপী রঙের পর্দা লাগাতে পারেন৷ এই সব জিনিসগুলো নিয়ম করে পালন করলে অবিবাহিতদের বিয়ের সকল বাধা কেটে যাবে৷
|