প্রত্যেক বাড়িতেই পূজোর জন্য একটা আলাদা ঘর রাখা হয়৷ প্রাচীন কালে বাড়ির বাইরের দিকে পূজোর ঘর নির্মান করা হত৷ কিন্তু যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের ধারনারও পরিবর্তন ঘটেছে৷ বর্তমানে বাড়ির ভিতরেই পূজোর ঘর নির্মান করা হয়৷ তবে বাস্তু অনুয়ায়ী যদি পূজোর ঘর নির্মান করা যায় এবং পূজোর ঘরের সব দ্রব্যাদি বাস্তুর নিয়ম মেনে সাজিয়ে রাখা যায় তাহলে বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজ করে৷
পূজোর ঘর: আপনি যদি আপনার বাড়ির উত্তর পূর্ব কোনে পূজোর ঘর নির্মান করেন তাহলে আপনার বাড়িতে শান্তি সব সময় বজায় থাকবে৷ তবে পূজোর ঘরের উপরে কখনও পায়খানা অথবা রান্নাঘর নির্মান করবেন না৷ সিড়ির নীচে কখনও পূজোর ঘর নির্মান করবেন না৷ পূজোর ঘর সব সময় বড় ও খোলামেলা ধরনের করবেন৷
মূর্তি: কম ওজনের ছবি এবং মূর্তি পূজোর ঘরে সাজান৷ এই মূর্তি আর ছবিগুলো পূর্ব, পশ্চিম আর উত্তর দিকে মুখ করে রাখুন৷ তবে দক্ষিন দিকে মুখ করে কখনও রাখবেন না৷ ভগবানের মুখ কখনও ঢেকে রাখবেন না৷ দেওয়াল থেকে এক ইঞ্চি দূরত্বে এই ছবি ও মূর্তিগুলোকে রাখুন৷ তবে একে অপরের মুখোমুখি রাখবেন না৷ ভগবানের ছবির সঙ্গে কখনও পূর্বপুরুষের ছবি রাখবেন না৷ ভাঙা মূর্তি কখনও পূজোর ঘরের মধ্যে রাখবেন না৷ কোন মূর্তি যদি ভেঙে যায় সেই মূর্তিগুলোকে সঙ্গে সঙ্গে জলে ভাসিয়ে দিন৷
প্রদীপ: পূজোর থালায় সব সময় প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখুন৷ এটা দরজার সামনেই রাখবেন৷ কোন উঁচু জায়গায় রাখবেন না৷ প্রদীপে দুটো সলতে রাখুন৷ একটার মুখ পূর্ব দিকে রাখুন৷ অপরটার মুখ পশ্চিম দিকে রাখুন৷
দরজা: পূজোর ঘরের দরজা এবং জানালা সব সময় উত্তর ও পূর্বমুখী করবেন৷ টিন অথবা লোহা দিয়ে দরজা জানালা তৈরী করবেন না৷
অন্য সামগ্রী: পূজোর ঘরের দক্ষিন পূর্ব কোনে ধূপকাঠী, ধূনো এবং যজ্ঞ কুন্ড রাখুন৷ সৌন্দর্যের কোন প্রসাধন পূজোর ঘরে রাখবেন না৷ সব সময় পূর্ব দিকে মুখ করে পূজো করতে বসবেন৷ দক্ষিন দিকে মুখ করে পূজো করবেন না৷পূজোর ব্ঘরে কোন ভারী দ্রব্য রাখবেন না৷ টাকা এবং গয়না পূজোর ঘরে কখনও লুকিয়ে রাখবেন না৷
|