মুখ্য পৃষ্ঠা > জ্যোতিষশাস্ত্র > বাস্তু > নিবন্ধ > রাশি অনুযায়ী আপনার ঘর সাজান
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রাশি অনুযায়ী আপনার ঘর সাজান

বারোটি রাশির মধ্যে আপনি কোন রাশি ভুক্ত? আপনার জীবনধারা, আপনার ব্যবহার, আপনার আগামী জীবন অনেক কিছুই আপনার রাশি অনুযায়ী ঘটমান৷ অনেকাংশে আপনার জীবন রাশি নির্ভরশীল হয়ে ওঠে৷ আসুন আজ আমরা জেনে নিই আমাদের রাশি অনুযায়ী আমাদের বসবাসের স্থান বা আমাদের থাকার ঘর কেমন করে সাজাব বা কেমন করে সাজালে তা আমাদের ব্যাক্তি জীবনে বেশী লাভদায়ক হবে৷-


মেষ: এই রাশি ভুক্ত লোকদের জন্য লাল, গোলাপী আর কমলা রং-র প্রভাব খুব ভালো হয়৷ তাই এই রং-র বেড কভার, চাদর, কাপড়, গয়না, পর্দা ইত্যাদি ব্যবহার করতে পারেন৷ আর এর সঙ্গে আপনার ঘরের দক্ষিণ-পশ্চিম কোন সম্পর্কে সতর্ক হবেন৷

বৃষ: এই রাশির লোকেরা দেওয়ালে চমকপ্রদ কোন রং ব্যবহার করতে পারেন অথবা এই রকম কোন রং-র সোফা কভার বা পিলোকভার ব্যবহার করুন৷ আপনাদের জন্য দক্ষিণ-পশ্চিম কোনে ভারী ওজনের ফার্নিচার রাখা খুব ভালো৷ কারণ এর ফলে আপনার সংসারে শান্তি ও সুরক্ষা বজায় থাকবে৷

মিথুন: আপনি আপনার ঘরে হাল্কা সবুজ, হাল্কা নীল ও লাল রং করাতে পারেন৷ আপনি যে জামা-কাপড় ব্যবহার করবেন তাতে এই রং-গুলি ব্যবহার করুন৷ আপনি ঘরের উত্তর-পশ্চিম কোনে হাল্কা ওজনের ফার্নিচার রাখুন৷

কর্কট: এই রাশির জাতক-জাতিকারা ঘর সাজানো বা পরিধানের ক্ষেত্রে সাদা বা সিলভার কালারের সব কিছু ব্যবহার করতে পারেন৷ কারণ এই রং-গুলি চাঁদের মত সাদা৷ কিন্তু এর তত্ব জল হওয়ার জন্য ঘরের উত্তর-পূর্ব কোনে জলের সামগ্রী বা ফোয়ারা থাকা অত্যন্ত জরূরী যাতে বাড়িতে হঠাত করে জল ঘটিত কোন দুর্ঘটনা না ঘটে ৷

সিংহ : আপনার জন্য চকমকে রূপোলী আর সোনালী হলদে রং বেশী ভালো৷ এই রং-র জামা-কাপড় বা ঘর সাজানোর জিনিষ আপনি ব্যবহার করতে পারেন৷ আপনার জন্য আপনার ঘরের কোন খুবই গুরুত্বপূর্ণ৷ আপনি আপনার রান্নার কাজে অতি অবশ্যই বাড়ির উত্তর-পূর্ব কোন ব্যবহার করুন এতে আপনি আগুন জনিত দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন৷

কন্যা : আপনার জন্য হাল্কা নীল, সবুজ ও লাল রং খুব ভালো৷ আপলি ঘর সাজাতে বা জামা-কাপড়ের ক্ষেত্রে এই রং বেশী ব্যবহার করতে পারেন৷ আপনার ঘরের দক্ষিণ-পশ্চিম কোনে ভারী আসবাব রাখুন এতে আপনার সংসারে সুখ বজায় থাকবে৷

তুলা : যেকোন চমকপ্রদ রং যার সাথে কনট্রাস্ট ম্যাচ করা যায় তা আপনার জন্য শুভ৷ আপনি ঘরের উত্তর-পশ্চিম কোনাতে হাল্কা আসবাব সাজান৷ এর ফলে আপনার জীবনে কোন দুশ্চিন্তা থাকবে না৷

বৃশ্চিক : লাল, গোলাপী আর কমলা আপনার ক্ষেত্রে শুভ রং৷ আপনি সব ক্ষেত্রে এই রং ব্যবহার করুন৷ এই রাশির জাতিকারা এই সব রং-র টিপ ও পড়তে পারেন৷ ঘরের উত্তর-পশ্চিম কোনে আপনি জলের পাত্র রাখুন৷ চাইলে রূপোর কলসীতে জল ভরে মুক্তোর মালা সাজিয়েও রাখতে পারেন৷ এর ফলে সন্তানের শিক্ষাক্ষেত্রে উন্নতি ও সমৃদ্ধি সাধিত হয়৷

ধনু : এই রাশির ব্যক্তিদের জন্য হলুদ রং ভীষণ ভালো৷ আগুন ও অন্যান্য দাহ্য পদার্থকে আপনি সবসময় দক্ষিণ-পূর্ব কোনে রাখবেন৷ এই দিকে আপনি মাটির প্রদীপ জ্বালাতে পারেন৷

মকর : আপনি গাঢ় নীল, সবুজ, কালো আর যেকোন গাঢ় রং-র প্রয়োগ করতে পারেন৷ বাড়ির সবকিছুতে বা ব্যবহার সামগ্রীতে আপনি এই রং গুলি ব্যবহার করলে ভালো ফল পাবেন৷ ভারী আসবাবকে আপনি ঘরের দক্ষিণ কোনে রাখতে পারেন৷


কুম্ভ : গাঢ় যেকোন রং আপনার জন্য ভীষণ ভালো৷ ঘর সাজাতে বা ঘরের আসবাবের ক্ষেত্রে আপনি এই সব রং-র ব্যবহার করতে পারেন৷ এর ব্যবহারে আপনার জীবনে সফলতা আসবে৷ আপনি উত্তর-পশ্চিম দিকে হাল্কা আসবাব রাখলে জীবনের সব ক্ষেত্রে আপনার সফলতা আসবে৷


মীন : আপনার জন্য শুভ রং হল হলুদ৷ তাই আপনি সব কিছুতেই হলুদ রং ব্যবহার করুন৷ ঘরেরে উত্তর-পূর্ব কোনাতে আপনি জলের পাত্র সাজিয়ে রাখুন অথবা কোন ফোয়ারার ছবি লাগিয়ে রাখলে আপনার সমৃদ্ধি সাধিত হবে৷


রং-র প্রভাব আমাদের জীবনে অনস্বীকার্য৷ রাশি অনুযায়ী রং ব্যবহার করে দেখুন এবং আপনার জীবনে এর ভালো ফল উপভোগ করুন৷
অতিরিক্ত
বাস্তু মেনে পূজোর ঘর সাজান
আপনি ধনী কিনা জন্মকুন্ডলীতে জানুন
গোচরের মাধ্যমে সময় জানুন
বাস্তু অনুয়ায়ী স্থান বুঝে গাছ লাগান
হাতের স্বরুপ
হাতের লেখা দিয়ে ব্যক্তিত্ব জানুন