টুং টাং টুং টাং... মৃদু মন্দ হাওয়ার সঙ্গে এই শব্দটা ভেসে আসলে কার না ভাল লাগে৷ মধুর সেই টুং টাং মনে এক অভিনব উদ্দীপনা জাগায়৷ তবে হাওয়া দিলেই ভেসে আসবে সেই শব্দ৷ হাওয়ার সঙ্গে যে তার আত্মার সম্পর্ক৷হাওয়ায় দুলবে আর তাতেই তৈরী হবে শব্দ তরঙ্গ৷ আর সেই কারনেই তার নাম দেওয়া হয়েছে উইন্ড চাইম্ব৷ ঘরের শোভা বাড়ানোর সঙ্গে বাস্তু মতেও এর আপেক্ষিক গুরুত্ব রয়েছে৷ উইন্ড চাইম্ব রাখলে বাড়ির মঙ্গল হয়৷ আর মঙ্গলের কামনা করেই আজকাল গৃহিনীরা, তরুনীরা বাড়িতে উইন্ড চাইম্ব লাগাচ্ছেন৷ তাই বেশীরভাগ বাড়িতেই আজকাল টেরেস, দরজা অথবা বাগানে উইন্ড চাইম্ব লাগানো হয়৷ উইন্ড চাইম্ব নানা ধরনের হয়৷ মেটাল, ক্রিস্টাল, বাঁশ, কাঠ, ফাইবার এমনকি মাটি দিয়েও আকর্ষক উইন্ড চাইম্ব তৈরী করা হয়৷আর এই উইন্ড চাইম্ব গুলোর ডিজাইন এত্ আকর্ষক যে তা লাগালে আপনার বাড়ির চেহারাটাই বদলে যাবে৷তাছাড়া বাস্তুর দৃষ্টিতে উইন্ড চাইম্ব লাগালে ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে৷ তাই বর্তমানে উইন্ড চাইম্বের কদর দিন দিন বাড়ছে৷ আর তাছাড়া জন্মদিন বা বিবাহবার্ষিকীতে বন্ধুকে গিফট হিসাবে দেওয়ার জন্যও এটা পারফেক্ট৷যে কোন গিফট আইটেমের দোকানেই আপনি উইন্ড চাইম্ব পাবেন৷ এতে আপনার ঘরেও শান্তি আসবে৷ আর মনও তৃপ্ত হবে৷ |
|