বাস্তুতে দিক মেনে পড়ার ঘর নির্মাণ করুন৷ এতে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভাল ফল করতে পারবেন৷ *পড়ার ঘর যদি আপনি পশ্চিম এবং মধ্য ক্ষেত্রের মধ্যে নির্মাণ করেন তাহলে আপনি সুফল লাভ করবেন৷কারণ এই দিকে বুধ, গুরু, চন্দ্র এবং শুক্রের আবাস৷ সেইজন্য এই স্থানে পড়ার ঘর নির্মিত হলে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা বিকাশ করার সুযোগ লাভ করবেন৷ *পড়ার ঘরে পড়ার টেবিল সব সময় উত্তর-পূর্ব ইশান কোন অথবা পশ্চিম দিকে রাখুন৷ * পড়ার ঘরে জানলাটা সব সময় উত্তর- পশ্চিম দিকে রাখুন৷ দক্ষিনে কখনও রাখবেন না৷ * পড়ার ঘরে কখনপ শৌচালয় নির্মাণ করবেন না৷ * পড়ার ঘরের রঙ্ সব সময় সাদা, বাদামী, হালকা নীল রাখলে ভাল হবে৷ কালো, লাল, গাঢ় নীল রঙ কখনও করবেন না৷ * পড়ার ঘরের মুখ্য দরজাটা সব সময় উত্তর-পূর্ব অথবা মধ্য-পশ্চিমে রাখবেন৷ * পড়ার ঘরে যে স্থানে অর্থাত যে রেক বা আলমারীতে আপনি বই রাখবেন সেই আলমারিটা উত্তত দিকের দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখুন৷ * পড়ার ঘরে ঘড়ি এবং ঠাকুরের মূর্তি সব সময় পূর্ব দিকে রাখুন৷ * দেবী সরস্বতী এবং মাতা পিতা এবং গুরুজনদের ছবি রাখুন৷ যুদ্ধের ছবি বা কোন রকম পশু পাখীর ছবি রাখবেন না৷ *পড়ার ঘরে কখনও ঘুমোবেন না৷ * পড়ার ঘরে কখনও জুতো এবং চপ্পল পড়ে প্রবেশ করবেন না৷ * পড়ার ধ্যান করুন৷ এতে আপনার পড়ায় মনোযোগ বাড়বে৷ |