নতুন কোন বাড়ি বা দোকান নির্মাণের আগে শুভ মুহুর্ত দেখেই নির্মাণের কাজে হাত দেওয়া উচিত৷ শুভ মুহুর্ত দেখে নির্মাণের কাজ শুরু করলে সেই কাজটা ভাল ভাবে সম্পন্ন হয়৷ তাছাড়া জীবনে শান্তিও লাভ করা যায়৷ তবে সাধারণত কি বার নির্মাণ শুরু করার ক্ষেত্রে শুভ বা কোন সময়টা একেবারে উপযুক্ত তা আমাদের জানা নেই চলুন জেনে নিই৷শুভ বার: সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার হল সব থেকে শুভ৷ তবে মঙ্গলবার এবং রবিবারে ভীত পুজো, বাড়ি নির্মাণ করা উচিত নয়৷ তাছাড়া কোন শিলান্যাস করা উচিত নয়৷ শুভ মাস: গৃহ নির্মাণ, ভীত পুজো এবং শিলান্যাসের জন্য শুভ মাস হল ফাল্গুন, বৈশাখ্ এবং শ্রাবণ৷ অপরদিকে মাঘ, জৈষ্ঠ, ভাদ্র মাসে শুরু করলে মধ্যম ফল পাওয়া যায়৷ আষাঢ়, চৈত্র, আশ্বিন এবং কার্তিক মাসে কোন শুভ কাজ শুরু করা একেবারেই অনুচিত৷ কখনই এই সব মাসে কোন শুভ কাজ শুরু করবেন না৷ এই মাসগুলোতে গৃহ নির্মাণ শুরু করলে অর্থহানি হয়৷ অপরদিকে গৃহপালিত পশু এবং পরিবারের লোকদের আয়ু হ্রাস পায়৷ শুভ তিথি: কিছু শুভ তিথি আছে৷ এই তিথি অনুয়ায়ী গৃহ নির্মাণ শুরু করলে আপনার গৃহে শান্তি বিরাজ করবে৷ এই তিথিগুলো হল দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, একাদশী এবং ত্রয়োদশী তিথি হল শুভ৷ অপরদিকে অষ্ঠমী তিথিকে এক্ষেত্রে মধ্যম হিসাবে গণ্য করা হয়৷ |