টিপস | নিবন্ধ
মুখ্য পৃষ্ঠা » জ্যোতিষশাস্ত্র » বাস্তু » নিবন্ধ » ইমরান খানের ভাগ্য জানুন
 

IFM
IFM
আমির খানের ভাগ্নে ইমরান খানের কেরিয়ারের প্রথম ছবি ' জানে তু ইয়া জানে না' সুপারহিট হলেও এরপরে ইমরানের আর কোন ছবিই বক্স অফিসে চলে নি৷ ইমরান কি ইন্ডাস্ট্রীতে নায়ক হিসাবে সফলতা লাভ করতে পারবে? চলুন জ্যোতিষের মতে তা জেনে নিই৷ 1983 সালের 13 ই জানুয়ারী ইমরানের জন্ম হয়েছে৷

ইমরানের জন্ম লগ্ন অনুয়ায়ী চন্দ্র এবং কেতুর দৃষ্টি রয়েছে৷ সেই কারণে ইমরান নিরিবিলিতে থাকতে পছন্দ করেন৷ কলার প্রতি তাঁর বিশেষ ঝোঁক রয়েছে৷ ইমরানের ধনু রাশি৷ ইমরান হলেন বুদ্ধিমান এবং আদর্শবাদী৷ এর পাশাপাশি ভীষণই ভাবুক প্রকৃতির৷ কথার মধ্যে বুধ শুক্রের প্রভাব রয়েছে৷ তাই ইমরানের কথার মধ্যে আকর্ষণ থাকবে৷ আয়ের ক্ষেত্রে শনি পঞ্চম দৃষ্টি দিয়েছে৷

তাই কলা ক্ষেত্রে তিনি নিজের চেষ্টায় উন্নতি করবেন৷ বর্তমানে ইমরানের পঞ্চমেশ মহাদশা চলছে৷ 2011 সাল পর্যন্ত তাঁর বুধের অন্তর্দশা চলবে৷ তাই এর মধ্যে তিনি কোন অ্যাওয়ার্ড লাভ করতে পারেন৷ আগামী আড়াই বছর পর্যন্ত তাঁকে ফিল্ম নির্বাচনের ক্ষেত্রে আরও বেশী সতর্ক হতে হবে৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: ইমরান খানের ভাগ্য জানুন