আপনার বাড়ির বাইরে অষ্টোকোন আকার যুক্ত একটা আয়না ঝুলিয়ে দিন৷ এতে দক্ষিন পশ্চিম দিকের বাস্তুদোষ নির্মূল হয়ে যাবে৷
যদি বাড়িতে শুয়ে নানা ভয়াবহ স্বপ্ন দেখেন তাহলে ঘরের মধ্যে নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখুন৷ জিরো ওয়াটের হলুদ রঙের লাইট জ্বালিয়ে রাখুন৷ এতে ঘরের মধ্যে অশুভ শক্তি প্রবেশ করবে না৷
কখনও কখনও বাড়িতে শিশুরা এক ঘর থেকে আরেক ঘরে যেতে ভয় পায়৷ সেই ঘরে শোওয়া তো দূরের কথা৷ যাওয়ার কথা শুনলেই তারা ভয়ে কাবু হয়ে যায়৷ এরকম ক্ষেত্রে সেই ঘরে খাটের পায়াতে তামার তার দিয়ে তৈরি স্প্রিং এর মত আংটি ঝুলিয়ে দিন৷ এতে ঘরে নেগেটিভ শক্তির প্রবেশ বন্ধ হবে৷
যদি কোন বাড়িতে ছাদের পূর্ব, উত্তর বা পূর্বোত্তর দিকে কোন ঘর থাকে বা স্টোর থাকে৷ তা যদি দক্ষিন পশ্চিম নেতৃত্ব কোনের থেকে উচু থাকে এই রকম বাড়িতে থেকে জীবনে কখনও সুখ লাভ করা যায় না৷ সেক্ষেত্রে বাড়ির কর্তার চাকরী নিয়ে সমস্যা হতে পারে৷ ব্যবসাতে নানা বাধা বিপত্তি আসতে পারে৷ সেক্ষেত্রে বাস্তুদোষ দূর করতে হলে আপনি আপনার বাড়ির দক্ষিন-পশ্চিম কোনে একটা পাতলা লোহার পাইপ লাগিয়ে দিন৷ পাইপের উপরে লাল অথবা হলুদ রঙের কাপড় ঝুলিয়ে দিন৷ এতে দক্ষিন পশ্চিম কোন উচু হয়ে যাবে৷