|
বসার ঘরটিকে সম্পূর্ন ভাবে আসবাব পত্রের দ্বারা পূর্ণ করে দেবেন না৷ বসার ঘরের কিছুটা স্থান ফাঁকা রাখা অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ৷ তবে সেই স্থানটি যেকোনো দিক থেকে হলেই হবেনা৷ কারন বাস্তুশাস্ত্রের নিয়মে এই ফাঁকা স্থানেরও গুরূত্ব অপরিসীম৷ বসার ঘরের বিভিন্ন দিকের অপেক্ষায় কেন্দ্রের স্থানটি বেশী ফাঁকা রাখা অত্যন্ত জরুরী৷ তাছাড়া বসার ঘরটির প্রবেশের দরজাটাও খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে৷ তবে এটা লক্ষ রাখা অত্যন্ত জরুরী যে কোনো ভাবেই যেন বাড়িতে প্রবেশের মূল দরজার থেকে বসার ঘরের দরজাটি আকারে বেশী বড় না হয়ে যায়৷
|