মানব জীবনে সুখ ও শান্তি স্থাপনে দিক খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে৷ চলুন জানা যাক দিকের শুভাশুভ ফল৷
* রাতে শোবার সময় দক্ষিন দিকে মাথা করে শুন৷ শোবার ঘরে এঠো বাসন রাখবেন না৷ এতে আপনার ক্ষতি হবে৷
* বাড়ির মুখ্য দরজা যেন ভিতর থেকে খোলে৷ এই বিষয়টা মনে রাখবেন৷ আর দরজা যেন দুপাল্লার হয়৷
* দরজার মুখ যেন উত্তর দিকে থাকে৷
* শৌচালয়ে যাবার সময় কখনও পূর্ব দিকে মুখ রাখবেন না৷
* পড়ার সময় সব সময় পূর্ব দিকে মুখ রাখুন৷
* বাড়িতে ঠাকুর ঘরে দেবতাদের পূর্ব দিকে মুখ করে অর্থাত ইষান কোনে রাখুন৷ যদি পূজোর ঘর দক্ষিন দিকে থাকে তা সব সময় বিপরীত ফল দেয়৷
* বাড়ির ইষান কোনে কুয়ো এবং বোরিং উত্তর পূর্ব কোনে স্থাপন করুন৷
* দক্ষিন পশ্চিম দিকের প্রাচীর পূর্ব এবং উত্তর দিকের প্রাচীরের চেয়ে মোটা হওয়া আবশ্যক৷
* বাড়ির জমির ঢাল পূর্ব এবং উত্তর দিকে হওয়া উচিত৷ * বাড়ির দক্ষিন পশ্চিম দিক কখনও খালি রাখবেন না৷ এই স্থানে সব সময় কিছু না কিছু রাখবেন৷
* বাড়ির বাথরুম পূর্বদিকে এবং রান্নাঘর দক্ষিন পূর্ব দিকে হলে আপনার উন্নতি হবে৷ * সিড়ির নীচে কখনও সিন্ধুক রাখবেন না৷
* ঘরের সামনে যেন কোন মন্দিরের প্রবেশ দ্বার না থাকে৷
* ভোজন করার সময় কখনও দক্ষিন দিকে মুখ করে ভোজন করবেন না৷
* বাড়িতে মহাভারতের যুদ্ধ সম্বন্ধিত কোন ছবি লাগাবেন না৷ এতে বাড়িতে অশান্তির সৃষ্টি হবে৷
* সব সময় আসন পেতে পূজোতে বসবেন৷ তবে রান্নাঘরে কখনও ঠাকুর রাখবেন না৷
* ঘরের সামনে কোন গর্ত খুড়বেন না৷ এতে আপনার বাড়িতে বিপদ আসতে পারে৷
* অতিথিদের আপ্যায়ন করার সময় সব সময় উত্তর এবং পূর্ব দিকে মুখ রাখুন৷
এইসব নির্দেশগুলো মেনে চললে আপনি আপনার জীবনে সুখ শান্তি লাভ করবেন৷
|