বাড়ি তৈরী করার সময় আমাদের কতকগুলো বিষয়ে নজর দেওয়া উচিত৷ সর্ব প্রথমে যার নামে বাড়ি তৈরী করা হচ্ছে তাঁর যেই দিকটা শুভ বাড়ির মুখ সেই দিকে করা উচিত৷ ঘরের সব দরজা থেকে মুখ্য দরজা যদি বড় হয় তাহলে তা বাড়ির জন্য মঙ্গলদায়ক হয়৷ মুখ্য দরজা এবং অন্তিম দরজা একই সীমায় রাখবেন না৷ যদি কোন বাড়িতে দরজা একই সীমায় থাকে তাহলে পর্দা দিয়ে সেই দরজাকে বন্ধ করে দিন৷ আর তা বা হলে দুই দরজার মাঝে ক্রিস্টল বাল্ব লাগান৷ তাতে সব দোষ দূর হয়ে যাবে৷
বাড়ির মুখ্য দরজার সামনে কখনও শৌচালয়ের দরজা রাখবেন না৷ নইলে খারাপ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে৷ আপনার আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পাবে৷ অপরদিকে মুখ্য দরজার সামনে যদি সিড়ি থাকে তাহলে বাড়ির মানুষদের ভাগ্য পরিবর্তিত হয়৷ এই রকম অবস্থায় বাড়িতে বাগুবা আয়না লাগানো উচিত৷ এতে সিড়ি থাকার কুপ্রভাব বাড়িতে পড়বে না৷ লক্ষ্য রাখবেন মুখ্য দরজার সামনে যেন রান্নাঘরের দরজা না থাকে৷ কারন এতে ভাল শক্তি রান্নাঘরের অশুভ শক্তির সঙ্গে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে যায়৷
বাড়ির মুখ্য দরজার সামনে কোন স্রোতস্বিনী ঝরনার ছবি রাখবেন না৷ নইলে পর আপনার আর্থিক সঙ্কট ঘনীভূত হবে এবং আপনার উন্নতিতে বাধা আসবে৷ আর একটি বিষয় মনে রাখবেন মুখ্য দরজার সামনে কোন আয়না অথবা কাচ লাগানো আলমারী রাখবেন না৷ মুখ্য দরজার সামনে ভগবান শ্রীকৃষ্ণ অথবা মা লক্ষ্ণীর ছবি লাগান৷ এতে আপনার বাড়িতে কেই খারাপ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করতে পারবে না৷
|