খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন  বলিউড  সিনেমার কথা > অমৃতার মধ্যে মাধুরীকে দেখেছি: অনিল
সিনেমার কথা

IFMIFM
দর্শকদের মনে কতটা জাদু জাগিয়েছেন তার বিচার দর্শকরাই করবেন৷ তবে ইতিমধ্যেই বলিউডের অভিনেতা অনিল কাপুরের মনে অমৃতা রাও বেশ ভালই প্রভাব ফেলেছেন৷ অমৃতার মধ্যে অনিল বলিউডের গ্ল্যামার কুইন মাধুরীর সাময়িক মিল খুঁজে পেয়েছেন৷ অনিলের মতে অমৃতার চেহারার মধ্যে মাধুরীর মতই নিরীহ ভাব রযেছে৷ অনিল তাঁর কেরিয়ারে মাধুরীর সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতেই অভিনয় করেছেন৷ মাধুরীর সঙ্গে তাঁর কেমিস্ট্রী হিট জুটি হিসাবে আখ্যা পেয়েছিল৷

মাধুরীর ছাপটা অমৃতার মধ্যে দেখে অনিল তাঁর হোম প্রোডাকশানের ছবি শর্টকাটে নায়িকার ভূমিকার জন্য তাঁকে নির্বাচন করেছেন৷ অমৃতাকে ছবির নায়িকা হিসাবে নিয়ে অনিল কিন্তু বেজায় আনন্দিত৷ কারণ চরিত্রের ডিমান্ড অনুয়ায়ী অমৃতা ঐ চরিত্রটি একেবারেই মানান সই৷

ছবিতে অমৃতার চরিত্রটি হল মানসী নামে এক তরুনীর৷ মানসীর চোখে বড় স্টার হওয়ার স্বপ্ন৷ অনিলের মতে ঐ চরিত্রটির জন্য যেরকম লুক এবং ব্যক্তিত্বের দরকার ছিল অমৃতার মধ্যেই তা রযেছে৷ সেই কারণেই মানসি চরিত্রটিতে অমৃতাকে নিয়েছেন৷ এবার অমৃতা ওরফে মানসি কতটা দর্শকদের মন হরণ করবেন সেটাই এখন দেখার৷