খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন  বলিউড  সিনেমার কথা > অস্ট্রেলিয়াতে শ্যুটিং নয়
সিনেমার কথা

অস্ট্রেলিয়ার মনোরম লোকেশান এর আগে বলিউডের ছবিতে বহুবারই দেখা গেছে৷ এক্ষেত্রে অস্ট্রেলিয়ার কথা বলতে মানসপটে ফারহান আখতারের 'দিল চাহতা হ্যায়' ছবিটার দৃশ্যগুলো ভেসে উঠে৷কারন এই ছবির বেশ কিছু অংশের শ্যুটিং অস্ট্রেলিয়াতেই হয়েছিল৷ বিশেষ করে জাভেদ আখতারের লেখা ঐ গানটা জানে কিউ লোগ প্যায়ার করতে হ্যায়...৷

আমির-প্রীতির রোমান্টিক দৃশ্য৷ তার উপর অস্ট্রেলিয়ার চোখ ধাঁধানো লোকেশান৷ সেই লোকেশান আর হয়ত বলিউডের ছবিতে দেখতে পাওয়া যাবে না৷ যতদিন না সেখানে ভারতীয় ছাত্রদের উপর অত্যাচার বন্ধ হবে ততদিন সেখানে হয়ত বলিউডের কোন ছবিরই শ্যুটিং হবে না৷
IFMIFM


কিছুদিন আগে বিগ বি ও এই কারণেই অস্ট্রেলিয়ার স্বনামধন্য ইউনিভার্সিটির ডক্টরেট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন৷ এবার অস্ট্রেলিয়াতে শ্যুটিং এর পরিকল্পনা বাতিল করলেন নির্মাতা নির্দেশক করণ জোহর৷ প্রথমে তিনি তাঁর নতুন ছবির শ্যুটিং অস্ট্রেলিয়াতে করবেন বলে স্থির করেছিলেন৷ সম্প্রতি অস্ট্রেলিয়াতে ভারতীয় ছাত্রদের উপর হামলার প্রতিবাদেই করণ সেখানে শ্যুটিং না করার সিদ্ধান্ত নেন৷

যে দেশের মাটিতে ভারতীয়দের প্রতি নিয়ত নির্মম ভাবে আঘাত করা হচ্ছে সেখানে তিনি শ্যুটিং করবেন না৷ বর্তমানে তিনি তাঁর ঐ ছবির জন্য অন্য লোকেশান খুঁজছেন৷