গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা দিলীপ কুমার৷ সূত্রের পাওয়া খবরে জানা গেছে ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছেন তিনি৷ এতদিন বাড়িতেই তাঁর চিকিত্সা চলছিল৷ কিন্তু শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷
প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তাঁর শরীরে ম্যালেরিয়ার জীবানু পাওয়া গেছে৷ গত শনিবার থেকে প্রবল জ্বরে ভুগছিলেন তিনি৷ বর্তমানে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে৷ হাসপাতাল সূত্রে জানা গেছে ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে৷ খুব সম্ভবত দু-তিন দিনের মধ্যেই তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে৷