খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন  বলিউড  সিনেমার কথা > ছবি ফ্লপে পারিশ্রমিক কমানো হল
সিনেমার কথা

IFMIFM
সুভাষ ঘাই তো বলছেন পেয়িংগেস্ট দর্শকদের ভালো লেগেছে৷ এমনকি তিনি এই ছবির সিক্যুয়েল গড়ারও পরিকল্পনা করেছেন৷ কিন্তু আসল সত্যটা হল বক্স অফিসে এই ছবিটি একেবারেই চলে নি৷ এতে ঘাই সাহেবের কোন লোকসান না হলেও এই ছবিতে অভিনয় করার জন্য আখেরে মাশুল দিলেন ছবির তারকা জাবেদ জাফরী, শ্রেয়াস, বত্সল ও আশীষ চৌধুরী৷

কারন ইউটিভির 'সিজিনস গ্রিটিংস' ছবির নির্মাতা এই কারণেই তাদের পারিশ্রমিক থেকে 50 শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ এই ছবিতেও ঐ চার অভিনেতা একসঙ্গে অভিনয় করছেন৷ বক্স অফিসে পেয়িং গেস্ট ফ্লপ হওয়ার কারণেই তাদের পারিশ্রমিক কমানো হল৷

বলিউডের চিরকালের প্রথা এটাই৷ বক্স অফিসে ফিল্ম না চললে তারকাদের কদর কমে যায়৷ তাই ঐ চার তারকা এ নিয়ে কোন প্রতিবাদ জানান নি৷ চুপচাপ মেনে নিয়েছেন৷