খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন  বলিউড  সিনেমার কথা > দুই হাজারেরও বেশী স্ক্রিনে 'কমবক্ত ইষ্ক'
সিনেমার কথা

IFMIFM
সাজিদ নাদিয়াদওয়ালার 'কমবক্ত ইষ্ক' নিয়ে দর্শকদের উত্তেজনা দিন দিন বাড়ছে৷ আগামী জুলাই মাসের 3 তারিখে মুক্তি পাবে এই ছবিটা৷ জোরকদমে চলছে ছবির প্রমোশান৷ কিছুদিন আগেই সাংবাদিক সন্মেলন করে ছবি নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলেছিলেন অক্ষয়-করিনা৷ বর্তমানে যেই বিষয়টি ছবির প্রচারে নতুন মাত্রা যোগাচ্ছে তা হল ছবিতে নাকি বেশ কয়েকটা অক্ষয়-করিনার চুম্বন দৃশ্য রযেছে৷ আক্কি-করিনার ফ্যানরা হয়ত এই দৃশ্যগুলো দেখার জন্য উত্সুক রযেছেন৷

সারা বিশ্বের সিনেমা প্রেমীরা যাতে এই ছবিটা দেখার সুযোগ পায় এরোস ইন্টারন্যাশনালও সেই প্রয়াস নিচ্ছে৷ সূত্রের পাওয়া খবরে জানা গেছে সারা বিশ্ব জুড়ে মোট 2000 এর বেশী স্ক্রিনে এই ছবিটি রিলিজের সিদ্ধান্তে নিয়েছে এই প্রোডাকশান হাউস৷ এতে ভারতে 1400 টি সিনেমা হলে মুক্তি পাবে এই ছবিটি৷

অপরদিকে ভারতের পাশাপাশি বিদেশে 600 টি সিনেমা হলে মুক্তি পাবে৷ ছবি নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের মাত্রাটা জানার পরে এরোস, সাজিদ নাদিয়াদওয়ালা এবং মাল্টিপ্লেক্সের কর্তৃপক্ষরা মিলে এই ছবির অগ্রিম বুকিং এর সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী 28 শে জুন থেকে দর্শকরা এই ছবির অগ্রিম বুকিং করতে পারবেন৷