জুলাই মাসের আগামী 7 তারিখ পর্যন্ত আদালতে জামিনের জন্য কোন রকম আবেদন করতে পারবেন না বলিউডের অভিনেতা শাইনি আহুজা৷ শুক্রবার সেশন কোর্টের রায়ে তা জানানো হযেছে৷ গত 15-ই জুন গৃহপরিচালিকাকে ধর্ষণের অভিযোগ শাইনিকে গ্রেপ্তার করা হয়৷
শাইনি নিজে মুখে এই অপরাধের কথা স্বীকার করেছেন৷ তাছাড়া তাঁর ডিএন টেস্ট এবং মেডিক্যাল রিপোর্টও পজিটিভ বলে পুলিশের তরফ থেকে জানানো হযেছে৷ বর্তমানে তিনি মুম্বাই এর আর্থার রোড জেলে বন্দী রযেছেন৷ আগামী 16 জুলাই পর্যন্ত তাঁকে সেখানেই থাকতে হবে৷