খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » সিনেমার কথা » বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড পেলেন সুনীল শেঠী
সিনেমার কথা
Feedback Print Bookmark and Share
 

IFM
IFM
বহুদিন পর হাতে অ্যাওয়ার্ড এসেছে সুনীল শেঠীর৷ তাই বর্তমানে বেশ আনন্দেই দিন বলিউডের ম্যাসেল ম্যান৷ সম্প্রতি সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 'রেড এলার্ট' ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সুনীল শেঠীকে বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে৷

ঐ ফিল্ম ফেস্টিভ্যালে সুনীল শেঠীর এই ছবিটা প্রদর্শিত হযেছে৷ নকসাল হামলার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে সুনীল শেঠীর অসাধারণ পারফরমেন্স জুরি এবং দর্শকদের মনে সাড়া জাগিয়েছে৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুনীল শেঠী জানিয়েছেন তাঁর রেড এলার্ট ছবিটা দেখে সকলেরই ভালো লেগেছে৷ এতে তিনি মনেপ্রানে আনন্দ পেয়েছেন৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড পেলেন সুনীল শেঠী