মুখ্য পৃষ্ঠা   মনোরঞ্জন  বলিউড  সিনেমা প্রাক্‌দর্শন
 
এক- দা পাওয়ার অফ ওন
নির্মাতা- কে সেরা সেরা, ধরম ফ্লিমস্
নির্দেশক- সংগীথ সিওন
শিল্পী- ববি দেওল, শ্রেয়া সরন, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে

ববি দেওলের সিনেমা আর বিশেষ বক্স অফিসে চলেনা৷ কিন্তু তবুও তিনি সৌভাগ্যবান কারন তার উপর এখনও কিছু নির্মাতা ও নির্দেশকের বিশ্বাস আছে৷ আর সেই কারনে জুন, জুলাই ও আগস্ট মাসে তার চার পাঁচটি সিনেমা মুক্তি পাবে৷ ববি দেওলের পরবর্তী সিনেমা হল 'এক- দা পাওয়ার অফ ওন'৷

সিনেমাতে নন্দু(ববি দেওল)হল একজন সাধারন ভালো মানুষ৷ কিন্তু সে সম্পূর্ণ ভাবে পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রিত৷ বিনা দোষে তার উপরে একজন নেতার হত্যার দায় পড়ে যায়৷ নন্দু পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াতে থাকে৷ এই রকমই একদিন পুলিশ তার পিছু নেয় ও সে একটা ট্রেনে চেপে পড়ে৷ ট্রেনে তার সঙ্গে শেখর নামের একব্যক্তির পরিচয় ঘটে৷ সেই ব্যক্তি চোদ্দবছর পর একটি বিয়ে উপলক্ষে তার বাড়িতে ফিরে যাচ্ছেন৷ শেখর তার পরিবারে সমস্ত কথা বার্তা নন্দুকে জানিয়ে দেয়৷ তখনই ট্রেনেতে পুলিশ এসে যায় ও নন্দুকে দেখে ফেলে৷ নন্দু যখন পালাতে যায় তখন পুলিশ গুলি করতে থাকে৷ কিন্তু নন্দু আর পুলিশের মাঝে শেখর চলে আসে এবং শেখরের গুলি লেগে যায়৷ নন্দু বেঁচে গেলেও শেখর মারা যায়৷ এই ঘটনাটিক নন্দু মেনে নিতে পারেনা৷ সেই কারনে সে শেখরের সমস্ত জিনিসপত্র নিয়ে তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়৷ কিন্তু শেখরে আত্মীয় স্বজন নন্দুকেই শেখর ভেবে নেয়৷ অন্যদিকে নন্দুকে ধরবার দায়িত্ব সিবিআই ইন্সপেক্টর রানেকে (নানা পাটেকার) দেওয়া হয়৷ রানে হলেন অত্যন্ত চতুর ধরনের ইন্সপেক্টর৷

নন্দুকে ইন্সপেক্টর রানে ধরতে পারবে?, নন্দু কী শেখরের মৃত্যূর খবর তার বাড়িতে জানাতে পারবে?, নন্দু কী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মেটাতে পারবে?
এই সকল প্রশ্নের উত্তর জানার জন্যে দর্শককে দেখতে হবে 'এক-দা পাওয়ার অফ ওন'
অতিরিক্ত
নকাব : অতীতে লোকানো রহস্য
ধর্মেন্দ্র এবার অন্য ভূমিকায়
দ্যা ট্রেন
সঞ্জয় গুপ্তার স্ত্র্রী সম্মানিত
সমীর কার্ণীকের নতুন ছবি
লাইফইন এ মেট্রো