মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সাবরিয়া মন থেকে বানানো : সোনম
বেবদুনিযা
WDWD
বলিউডের অভিনেতা অনীল কাপুরের মেয়ে সোনম কখনও ভাবেন নি যে তিনি অভিনয়ের জগতে পা রাখবেন৷ ব্ল্যাক সিনেমাটিতে সোনম সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে সহায়ক নির্দেশকের কাজটি করেছেন৷

একদিন সঞ্জয় সোনমকে সাবরিয়াতে নায়িকার ভূমিকায় অভিনয়ের অফারটি দেন৷ সোনমের সঙ্গে সাক্ষাত্‍কারে সোনম সাবরিয়া প্রসঙ্গে অনেক কথা বলেছেন৷

সাবরিয়ার থেকেও কি ভাল ছবির মাধ্যমে আপনি আপনার কেরিয়ার শুরু করতে পারতেন?

আমি মনে করি এটা সবথেকে শ্রেষ্ঠ ছবি৷ সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে সব তারকারাই কাজ করতে চান৷ আমি আমার কেরিয়ারের প্রথম ছবিতেই সঞ্জয়ের মত মহান নির্দেশকের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি৷ এর থেকে ভাল আর কি আছে৷ এই ছবিতে আমার চরিত্রটি বেশ ভাল৷

সঞ্জয় লীলা বনশালীর সম্পর্কে কিছু বলুন?

আমি ওনাকে আমার গুরু বলে মনে করি৷ যখন আমি ওনার সঙ্গে সহায়ক নির্দেশক হিসাবে কাজ করতাম, তখন আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি৷ কি করে অভিনয় করতে হয় সেটাও আমি ওনার কাছ থেকেই শিখেছি৷ যখনই কিছু জানার থাকে তখন আমি ওনাকে জিজ্ঞেস করেই জানি৷ উনি খুব আবেগপ্রবণ৷ সব কাজ একদম মন দিয়ে করেন৷ সাবরিয়া ছবিটি উনি হৃদয় দিয়ে বানিয়েছেন৷ তিনি আজ পর্যন্ত যতগুলো ছবি বানিয়েছেন সব ছবিগুলোই খুব ভাল৷

ফটোগ্যালারী দেখার জন্য এখানে ক্লিক করুন...

এই ছবির শুটিং চলাকালীন আপনি সঞ্জয়জীর বকা খেয়েছেন৷ এটা কি সত্যি?

হ্যাঁ সত্যি৷ আমরা যদি স্কুলে ঠিকমত পড়াশুনা না করি তো শিক্ষকের কাছে বকা খাই৷ ফিল্মের শুটিং চলাকালীন যদি কিছু ভুল হয় বকা তো খেতেই হবে৷

দর্শকদের আপনার উপর অনেক আশা এই বিষয়টিকে আপনি কি ভাবে দেখেন?

অনিল কাপুরের মেয়ে হওয়ার জন্য দর্শকরা আমার উপর অনেক আশা রাখছেন৷ অনিল কাপুরের সঙ্গে তুলনার কথা আমি চিন্তাই করতে পারি না৷ আমি ভগবানের কাছে প্রার্থনা করছি সাবরিয়া যেন হিট হয়৷ আর আমি যেন দর্শকদের সকল আশা পূরণ করতে পারি৷

সলমান ও রাণীর সঙ্গে অভিনয় করে কেমন লেগেছে?

আমি সলমান ও রাণীর খুব বড় ফ্যান৷ যাদের আমি খুব পছন্দ করি তাদের সঙ্গেই আমি কাজ করার সুযোগ পেয়েছি৷ রাণী মহান অভিনেত্রী৷ ছোটবেলা থেকেই আমি সলমানকে পছন্দ করি৷ সলমান এত সুন্দর দেখতে যে সব মেয়েরাই সলমানকে পছন্দ করে৷ সলমান আমার বাবার খুব ভাল বন্ধু৷ সাবরিয়ার শুটিং-এর সেটে উনি আমার খুব খেয়াল রেখেছেন৷

এই ছবির নায়ক রণবীরের কোন জিনিসটা আপনার ভাল লাগে না?

খারাপ বলার মত ওর মধ্যে কিছু নেই৷

আপনি অভিনয় এবং নির্দেশনা এই দুটো কাজই করেছেন৷ এই দুটির মধ্যে কোনটা আপনার সহজ বলে মনে হয়েছে?

দুটোই খুব চ্যালেঞ্জিং৷

আপনি কি ভবিষ্যতে নির্দেশক হতে চান?

বর্তমানে চার পাঁচ বছর আমি অভিনয়ে মননিবেশ করতে চাই৷ এরপর হয়ত নির্দেশনা করব৷

শুনেছি আপনি কবিতা লেখার পাশাপাশি পেন্টিংও করতে পারেন?

আমি খুব রোমান্টিক মেয়ে৷ সব সময় কল্পনার রাজ্যে থাকি৷ এই জন্য আমি কবিতা লিখি৷
অতিরিক্ত
কাপুর পরিবারে জন্মানোয় গর্বিত : রণবীর
ক্যাশ এক সপ্তাহ পরে প্রদর্শিত হবে
এক- দা পাওয়ার অফ ওন
নকাব : অতীতে লোকানো রহস্য
ধর্মেন্দ্র এবার অন্য ভূমিকায়
দ্যা ট্রেন