লাগা চুনরী মে দাগ নির্মাতা: আদিত্য চোপড়া নির্দেশক: প্রদীপ সরকার সঙ্গীত পরিচালক: শান্তনু মৈত্র অভিনয়ে: রাণী মুখার্জী, কোঙ্কনা সেন শর্মা, অভিষেক বচ্চন, কুণাক কাপুর, জয়া বচ্চন, অনুপম খের৷
বর্তমানে বলিউডে ভাবনাত্মক সিনেমা একেবারে তৈরী করা হয় না৷ নির্মাতা এবং নির্দেশকরা মনে করেন যে এই ধরনের ছবি দর্শকেরা একেবারে পছন্দ করেন না৷ এই রকম মুহুর্তে পরিচালক প্রদীপ সরকার লাগা চুনরী মে দাগ সিনেমাটি বানিয়েছেন৷ এটি সম্পূর্ণ ভাবেই নারীপ্রধান ছবি৷ প্রদীপ সরকারের পরিণীতা ছবিটি বক্স অফিসে খুব চলেছিল৷ পরিণীতা তৈরী হয়েছিল শরতচন্দ্রের উপন্যাসকে কেন্দ্র করে৷
লাগা চুনরী মে দাগ ছবিটি একটি পারিবারিক ছবি৷ ছবির গল্পটি এই রকম বেনারসে থাকেন অধ্যাপক শিবশঙ্কর সহায়৷ সিনেমায় শিবশঙ্কর সহায়ের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের৷ গল্পে শিবশঙ্কর সহায় চাকরী থেকে অবসর নিয়েছেন৷ তাঁর পরিবারে তাঁর পত্নী ও দুই কন্যা আছে৷ তাঁর পত্নীর ভূমিকায় অভিনয় করেছেন জয়া বচ্চন৷
দুই কন্যার মধ্যে বড়কীর ভূমিকায় অভিনয় করেছেন রাণী মুখার্জী ও ছুটকীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা৷ অধ্যাপক সহায় আর্থিক সঙ্কটে পড়েন৷ কারণ তাঁর পেনশন বন্ধ হয়ে যায়৷ এর প্রভাব তাঁর পরিবারের উপর এসে পড়ে৷ শিবশঙ্কর বাবু মনে করেন যদি মেয়েদের জায়্গায় ছেলে থাকত তাহলে তাঁকে এই সঙ্কটে পড়তে হত না৷
এই সঙ্কট থেকে বাঁচার জন্য শিব শঙ্কর বাবুর বড় মেয়ে রাণী মুম্বইতে যাবার সিদ্ধান্ত নেয়৷ রাণী তাঁর ছোট বোনের উপর কোন আঁচ লাগতে দিতে চায় না৷ কারণ ছুটকী অর্থাত কঙ্কনা তখন পড়াশুনা করছিল৷ শিবশঙ্কর বাবু বড়কীর এই সিদ্ধান্তে সম্মতি দেন না৷ তিনি বলেন যে বড়কী মুম্বইতে গিয়ে কিছু করতে পারবে না৷ পিতার অসম্মতি থাকা সত্ত্বেও বড়কী মুম্বইতে যায়৷
স্বপ্নের শহর মুম্বইতে গিয়ে বড়কীকে কঠিন বাস্তবের সম্মুক্ষীন হতে হয়৷ সেখানে বড়কী রহস্যময় জীবন যাপন করতে থাকে৷ তাঁকে অনেক কিছু ত্যাগ করতে হয়৷ তবে পরিবারের সব সমস্যা দূর হয়ে যায়৷ এরপর রাণীর ছোট বোন ছুটকী পড়া শেষ করে মুম্বইতে আসে৷ মুম্বইতে গিয়ে ছুটকী একটা বিজ্ঞাপন সংস্থায় চাকরী পায়৷ সেখানে ছুটকী বিবান অর্থাত কুণাল কাপুরের প্রেমে পড়ে যায়৷
ছুটকীর মুম্বইতে আসার ফলে বড়কী সমস্যায় পড়ে যায়৷ বড়কী তাঁর রহস্য লুকাতে গিয়ে সমস্যায় পড়ে যায়৷ আসল সত্যটা ছোট বোনকে ও বলতে চায় না৷ ইতিমধ্যে বড়কীর রোহন অর্থাত অভিষেকের সঙ্গে প্রেম হয়৷ এই ভালবাসা বেশীদিন পর্যন্ত টেকে না৷ কারণ রোহন বড়কীর আসল সত্যটা জেনে যায়৷ ছবিতে রোমাঞ্চক মোড় তখন আসে যখন ছুটকী বড়কীর সম্পর্কে জানতে পেরে যায়৷
বড়কী অর্থাত ছবিতে রাণীর রহস্যটা কি? রোহন অর্থাত অভিষেক কি বড়কীকে গ্রহন করবে? ছুটকী কি বাবা মাকে সব কথা বলে দেবে? জানার জন্য লাগা চুনরী মে দাগ ছবিটি দেখুন৷
|