মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নো স্মোকিং
নো স্মোকিং
নির্মাতা: বিশাল ভরদ্বাজ - কুমার মঙ্গত
নির্দেশক: অনুরাগ কশ্যপ
গীতিকার: গুলজার
সঙ্গীতকার: বিশাল ভরদ্বাজ
অভিনয়ে: জন আব্রাহাম, আয়েশা টাকিয়া, রণবীর শৌরী, পরেশ রাওয়াল, জেসী রংধাবা, বিপাশা বসু, সঈফ আলি খান৷

IFMIFM
সিগারেট খাওয়া শরীরের পক্ষে খুব খারাপ৷ এই সিগারেট খাওয়া অর্থাত স্মোকিং নিয়ে পরিচালক অনুরাগ কশ্যপ নো স্মোকিং সিনেমাটি তৈরী করেছেন৷ এই ছবিতে আয়েশা টাকিয়া দ্বৈত চরিত্রে অভিনয় করবেন৷ বিপাশা এই ছবিতে ওঙ্কারার মত আইটেম নাম্বারের দৃশ্যে অভিনয় করেছেন৷ তিনি এই ছবিতে যে গানটিতে নাচ করেছেন সেই গানটি হল ফুক ফুক কে পিলে৷

ভারত ছাড়া কজাকিস্থান এবং সাইবেরিয়াতে এই ছবিটির শুটিং করা হয়েছে৷ এই ছবিতে জনের চরিত্রটির নাম হল কেকে৷ গল্পটি এইরকম কেকে ছোটবেলা থেকেই সিগারেটের নেশায় আসক্ত হয়ে পড়ে৷ যুবাবস্থায় কেকে প্রচন্ড পরিমানে সিগারেট খাওয়া শুরু করে৷ স্বামীর সিগারেট খাওয়া নিয়ে কেকের স্ত্রী আয়েশা অর্থাত গল্পে অঞ্জলি খুব চিন্তায় পড়ে৷ অঞ্জলি স্বামীর এই নেশাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু তাঁর সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়৷

অবশেষে অঞ্জলি একদিন স্বামীকে বঙ্গালী সিল্দাবালে নামে এক বাবার কাছে নিয়ে যেতে সমর্থ হয়৷ ছবিতে সিল্দাবালে বাবার চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল৷ এই সিল্দাবালে বাবা প্রয়োগশালা নামে এক সংস্থা চালান৷ এই সংস্থাতে বাবা ধূমপানে আসক্ত ব্যক্তিদের নেশা ছাড়িয়ে দিতেন৷ বাবা দৃঢতার সঙ্গে বলতেন তিনি যে কোন ব্যক্তির সিগারেটের নেশা ছাড়িয়ে দিতে পারেন৷
IFMIFM


কেকে যখন বাবার কাছে যায় বাবা তখন কেকেকে এক চুক্তিপত্রে স্বাক্ষর করান৷ এই চুক্তিপত্রে লেখা ছিল তুমি আর কোন দিন সিগারেট খেতে পারবে না৷ তবে এই চুক্তিপত্রে সাইন করার পর এটাকে কখনও লঙ্ঘন করা যাবে না৷ কেকে এই চুক্তিপত্রে এই ভেবে সাইন করে যে যখন ইচ্ছা হবে তখন তিনি এই চুক্তিকে লঙ্ঘন করবেন৷ কিন্তু কিছুদিন পর কেকে বুঝতে পারেন এই চুক্তিকে লঙ্ঘন করা যতটা সহজ তিনি ভেবেছিলেন ততটা সহজ নয়৷ আর সিগারেট না খেয়ে থাকাও তাঁর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়৷

কিন্তু যতবারই সে এই চুক্তি অমান্য করে সিগারেট খেতে যায় তখনই কোন না কোন অঘটন ঘটে৷ যেমন সিগারেট জ্বালানোর সঙ্গে সঙ্গেই তাঁর গাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে যায়৷ তিনি বারবার এই শর্তকে লঙ্ঘন করার চেষ্টা করেন কিন্তু প্রত্যেকবারই তাঁর সঙ্গে কোন না কোন অঘটন ঘটে৷ কেকে তখন এই সব কিছুর জন্য তাঁর পত্নীকে দায়ী করে৷

কেকে কি তাঁর সিগারেটের নেশা ছাড়তে পারবে? বঙ্গালী বাবার আসল সত্যিটা কি? এই বিচিত্র ঘটনা যা কেকের সঙ্গে ঘটেছে এর পিছনে কি কারও হাত আছে? এই সব প্রশ্নগুলোর উত্তর জানার জন্য দেখুন নো স্মোকিং৷
অতিরিক্ত
লাগা চুনরী মে দাগ
সাবরিয়া মন থেকে বানানো : সোনম
কাপুর পরিবারে জন্মানোয় গর্বিত : রণবীর
ক্যাশ এক সপ্তাহ পরে প্রদর্শিত হবে
এক- দা পাওয়ার অফ ওন
নকাব : অতীতে লোকানো রহস্য