মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ছবি: ওম শান্তি ওম
ছবি: ওম শান্তি ওম
নির্মাতা: গৌরী খান
নির্দেশক: ফরহা খান
গীতিকার: বিশাল ডডলানী, জাভেদ আখতার, কুমার
সঙ্গীত পরিচালক: বিশাল শেখর
অভিনয়ে: শাহরুখ খান, দীপিকা পাড়ুকন, শ্রেয়্স তালপাড়ে, অর্জুন রামপাল, কিরণ খের৷

IFMIFM
ফারহা খানের ওম শান্তি ওম সিনেমাটি পুনর্জন্মকে কেন্দ্র করে তৈরী করা হয়েছে৷ ছবির শুরুতে সত্তর এবং আশির দশকের দৃশ্য দেখানো হয়েছে এবং পরে তা আধুনিক যুগের মত করে দেখানো হয়েছে৷ যেহেতু এই ছবিতে সত্তর এবং আশির দশকের দৃশ্য রাখা হয়েছে সেইজন্য কিছুটা পুরোনো দিনের স্টাইলকে ছবির মধ্যে রাখা হয়েছে৷ তবে এর জন্য ফারহাকে অনেক পরিশ্রম করতে হয়েছে৷

ছবিতে ওম প্রকাশ মাখীজা অর্থাত শাহরুখ হলেন সত্তর-আশির যুগের একজন তারকা৷ ওমের স্বপ্ন হল সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করা৷ ভাল অভিনয় করা সত্ত্বেও ওম সিনেমাতে অভিনয়ের তেমন সুযোগ পায় না৷ ছোট তারকা হিসেবেই ওমকে সন্তুষ্ট হতে হয়৷ ছবিতে শান্তিপ্রিয়া অর্থাত দীপিকা পাড়ুকন হলেন একজন সফলতম অভিনেত্রী৷ শান্তিপ্রিয়া খুব সুন্দরী৷ ওম হল শান্তিপ্রিয়ার ফ্যান এবং শান্তিপ্রিয়াকে ওম ভালবাসে৷ শান্তিপ্রিয়াকে পাওয়ার জন্য ওম নিজের স্বপ্নকেও বিসর্জন দিতে প্রস্তুত থাকে৷ অপরদিকে শান্তিপ্রিয়াও ওমকে ভালবাসে৷ ওমের জন্য শান্তিপ্রিয়াও গ্ল্যামার জগত ছাড়তে প্রস্তুত থাকে
IFMIFM


IFMIFM
এরপর গল্পে মোড় আসে যখন ওমের মৃত্যু হয়৷ শান্তিপ্রিয়া ওমের বিরহে দিন কাটাতে থাকে৷ এরপর শাহরুখ আবার ওম কাপুর রুপে জন্ম নেয়৷ নতুন জন্মে ওমের পূর্ব জন্মের কথা মনে পড়ে এবং ওম অস্বস্থিতে দিন কাটাতে থাকে৷ ধীরে ধীরে ওমের মনে পড়ে কি কারনে এবং কি ভাবে ওর মৃত্যু হয়েছিল৷ শান্তিপ্রিয়ার কথা মনে পড়ে৷ ছবিতে শান্তিপ্রিয়া তখনও জীবিত থাকে৷ এই সমস্যা থেকে ওম কি করে রেহাই পায় জানার জন্য দেখুন ওম শান্তি ওম৷
অতিরিক্ত
ছবি: মিস্টার হোয়াইট মিস্টার ব্ল্যাক
নো স্মোকিং
লাগা চুনরী মে দাগ
সাবরিয়া মন থেকে বানানো : সোনম
কাপুর পরিবারে জন্মানোয় গর্বিত : রণবীর
ক্যাশ এক সপ্তাহ পরে প্রদর্শিত হবে