মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ছবি: আজা নাচ লে
ছবি: আজা নাচ লে
নির্মাতা: আদিত্য চোপড়া
কাহিনী: আদিত্য চোপড়া
স্ক্রিন প্লে: জয়্দীপ সাহানি
গীতিকার: জয়দীপ সাহানী, পিয়ুষ মিশ্রা
সঙ্গীত : সলীম সুলেমান
অভিনয়ে: মাধুরী দিক্ষিত, কোকঙ্কা সেন, কুণাল কাপুর, রঘুবীর যাদব, দিব্যাদত্তা, বিনয় পাঠক, রণবীর শৌরী, অখিলেন্দ্র মিশ্রা, যুগল হংসরাজ৷

IFMIFM



বলিউডের গ্ল্যামার কুইন মাধুরী যদিও বিয়ের পরে আমেরিকায় চলে যান কিন্তু তাঁর মন বলিউডেই ছিল৷ দেবদাস ছবিটিতে অভিনয় করার পর তিনি আর কোন ছবি সাইন করেন নি৷ দেবদাস ছবিটি বক্স অফিসে খুব সফলতা অর্জন করেছিল৷ প্রায় পাঁচ বছর পর আজা নাচ লে ছবিটির মাধ্যমে মাধুরী বলিউডে প্রত্যাবর্তন করছেন৷

ছবির কাহিনীটি এইরকম নিউইয়র্কে নৃত্য অনুশীলনরত দিয়া অর্থাত মাধুরীর কাছে যখন একটি ফোন আসে তারপর তিনি আর নাচ করতে পারেন না৷ ভারতের শামলী গ্রাম থেকে এই খবরটি আসে৷ ঐ ফোনটির মাধ্যমে দিয়া জানতে পারে তাঁর গুরু অর্থাত মকরন্দ (দর্শন জরিবালা) মৃত্যুশয্যায় রয়েছেন৷ শামলী গ্রামেই দিয়া বড় হয়েছেন৷ এখান থেকেই দিয়া তাঁর গুরুজীর কাছে নৃত্য শিখেছেন৷
IFMIFM


এই গ্রামকে দিয়া খুব ভালবাসে৷ গুরুজীর অসুস্থতার খবর শুনতে পেয়ে দিয়া অস্থির হয়ে পড়ে৷ গুরুজীকে দেখার জন্য সে শামলী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়৷ যখন দিয়া গ্রামে পৌঁছায় তখনই দিয়ার গুরুজীর মৃত্যু হয়৷ এর সঙ্গে দিয়া আর একটি খবর পায় তা হল তাঁর গুরুজীর নৃত্যসংস্থা অজন্তাকে বন্ধ করার প্রয়াস চলছে৷ এই সংস্থা থেকেই দিয়া নৃত্য শিখেছিল৷ এই স্কুলের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালবাসা ছিল৷ আসলে অজন্তা থিয়েটার যেই জায়্গাতে অবস্থিত ছিল সেই জায়্গাটির প্রতি স্থানীয় এক রাজনীতিকের নজর ছিল৷ ঐ জায়্গাতে তিনি তাঁর ব্যবসা শুরু করতে চেয়েছিলেন৷ দিয়া তাঁর প্রিয় নৃত্য সংস্থাটিকে টিকিয়ে রাখার পরিকল্পনা নেয়৷ দিয়া থিয়েটারকে পুণরায় শুরু করে৷
IFMIFM


এই কাজে দিয়াকে সাহায্য করে রঘুবীর যাদব৷ দিয়া নাচের স্কুলকে বাঁচানোর যে পরিকল্পনাটি করে তা পালন করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়৷ এই কাজ করতে গিয়ে তাঁকে বড় বড় বিল্ডার ও নেতাদের মুখোমুখি হতে হয়৷ তবে এই কাজ করতে গিয়ে দিয়া একা থাকে না৷ দিয়ার সঙ্গে থাকে ইমরান (কুণালকাপুর), অনোখী(কঙ্কনা সেন শর্মা),স্থানীয় নেতা চৌধুরী অমর সিং(অখিলেন্দ্র মিশ্রা),চায়ের দোকানী মোহন শর্মা (রণবীর শৌরী),সরকারি অফিসার বিনয় পাঠক এবং জীবন বিমা এজেন্ট সঞ্জীব মেহতা( যুগল হংসরাজ )৷
IFMIFM


দিয়া তাঁর গুরুজীর স্মৃতি অর্থাত অজন্তা থিয়েটারকে বাঁচাতে চায়৷ এইজন্য দিয়া যে কোন লড়াই লড়তে প্রস্তুত থাকে৷ প্রতিপক্ষের সঙ্গে নৃত্যসংস্থার জমি নিয়ে দিয়ার লড়াই চলতে থাকে৷ এই লড়াইতে কে জিতবে? জানার জন্য দেখুন আজা নাচ লে৷
অতিরিক্ত
ছবি: দন দনা দন গোল
ছবি: সাবরিয়া
ছবি: ওম শান্তি ওম
ছবি: মিস্টার হোয়াইট মিস্টার ব্ল্যাক
নো স্মোকিং
লাগা চুনরী মে দাগ