ছবি: ওয়েলকাম নির্মাতা: ফিরোজ নাদিয়াদবালা নির্দেশক: আনীস বাজমী গীতিকার: শাবীর আহমেদ, ইব্রাহিম ইস্ক, অঞ্জান, সমীর, আনন্দ রাজ আনন্দ৷ সঙ্গীত পরিচালক: সাজিদ, ওয়াজিদ, আনন্দ রাজ আনন্দ, হিমেশ রেশমিয়া অভিনয়ে: ফিরোজ খান, অনিল কাপুর, নানা পাটেকর, অক্ষয় কুমার, ক্যাটারিনা কেঈফ, মল্লিকা শেরাবাত, পরেশ রাওয়াল, সুপ্রিয়া কার্নিক, মুস্তাক খান প্রভৃতি৷
ফিরোজ নাদিয়াদবালার ওয়েলকাম ছবিটি ডিসেম্বর মাসের 21 তারিখে মুক্তি পাবে৷ এই ছবিটিতে অনিল কাপুর অক্ষয় কুমার নানা পাটেকর এবং পরেশ রাওয়ালকে একসঙ্গে সিনেমার পর্দায় দেখতে পাওয়া যাবে৷ এতে এটা তো অনুমান করাই যায় ছবিতে কমেডি ভাল রকমই থাকবে৷ বলিউডে বর্তমানে ভিন্ন ধরনের ছবি তৈরীর ট্রেন্ড চলছে৷ পঞ্চাশ ষাটের দশকের কাহিনী নিয়ে ছবি তৈরী করা হচ্ছে৷ সেই সময়কার ফ্যাশান, সেট সব কিছুই ছবিতে রাখা হচ্ছে৷
তবে কমেডি ছবি কিন্তু সবার মনেই জায়্গা করে নেয়৷ কমেডি দেখতে কেনা পছন্দ করে৷ শিশু থেকে বৃদ্ধ সকল বর্গের মানুষই কমেডি পছন্দ করে৷ ওয়েলকাম ছবিটিতে অ্যাকশনের পাশাপাশি কমেডিকেও প্রাধান্য দেওয়া হয়েছে৷ ছবির গল্পটি তিনজন মাফিয়া ডনকে কেন্দ্র করে তৈরী হয়েছে৷ এরা হলেন উদয়, মজনু এবং সিকান্দার৷ উদয়ের চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর৷ মজনুর চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর এবং সিকান্দারের চরিত্রটিতে অভিনয় করেছেন ফিরোজ খান৷
ছবিতে সিকান্দর হলেন মজনু এবং উদয়ের বস৷ এরা তিনজনও ওদের বোন সঞ্জনাকে একটা ভাল পরিবারে বিয়ে দিতে চায়৷ ঘটনাচক্রে উদয়ের সঙ্গে একদিন রাজীব নামে এক হ্যান্ডসাম ব্যাচেলারের আলাপ হয়৷ রাজীবের চরিত্রটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার৷ রাজীবকে দেখে উদয়ের খুব ভাল লাগে৷ উদয় রাজীবের সঙ্গে সঞ্জনাকে বিয়ে দেবে বলে মনে মনে স্থির করে৷
তবে সঞ্জনা ওর দাদার এই পরিকল্পনার বিষয়ে কিছুই জানত না৷ একদিন বেড়াতে গিয়ে রাজীবের সঙ্গে সঞ্জনার পরিচয় হয়৷ এরপর ওদের দুজনের মধ্যে ভালবাসা হয়ে যায়৷ রাজীবের কাকার চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল৷ প্রথমে তিনি সঞ্জনাকে রাজীবের সঙ্গে বিয়ে দিতে সম্মত হন৷ কিন্তু যখন তিনি জানতে পারেন সঞ্জনা মাফিয়া ডনের বোন তখন তিনি রাজীব সঙ্গে সঞ্জনার বিয়ে দিতে অসম্মতি প্রকাশ করেন৷ তিনি মল্লিকা শেরাবতের সঙ্গে রাজীবের বিয়ে ঠিক করেন৷ তখন সঞ্জনার দাদারা রাজীবের কাকাকে বোঝানোর চেষ্টা করেন৷ রাজীবের কাকা কি সঞ্জনার সঙ্গে রাজীবের বিয়ে দিতে সম্মত হবেন? জানার জন্য দেখুন ওয়েলকাম৷
|