ছবি: রামা রামা কিয়া হ্যায় ড্রামা নির্মাতা: রঞ্জন প্রকাশ - সুরেন্দ্র ভাটিয়া নির্দেশক: এস চন্দ্রকান্ত সঙ্গীত: সিদ্ধার্থ সুহাস অভিনয়ে: নেহা ধোপিয়া, রাজপাল যাদব, অমৃতা অরোরা, আশীষ চৌধুরী, অনুপম খের, রতি অগ্নিহোত্রী৷ বর্তমানে কমেডি ছবি বক্স অফিসে খুব চলছে৷ এই কথাটা মাথায় রেখেই নির্মাতা রঞ্জন প্রকাশ এবং সুরেন্দ্র ভাটিয়া রামা রামা কিয়া হ্যায় ড্রামা এই কমেডি ছবিটি নির্মান করেছেন৷ এর আগে এরা দুজনে মিলে টম ডিক অ্যান্ড হেরী এই ছবিটি নির্মান করেছিলেন৷ রামা রামা কিয়া হ্যায় ড্রামা এই ছবির গল্পটা এই রকম ব্যাঙ্ক কর্মী সন্তোষ ( রাজপাল যাদব) এমন এক মেয়েকে বিয়ে করতে চান যে দিন রাত ওকে সেবা করবে৷ স্বামীর সব কথাই মন দিয়ে শুনবে৷
এই রকম মেয়ে খুঁজতে সন্তোষের প্রতিবেশী মিস্টার খুরানা ( অনুপম খের ) এবং মিসেস খুরানা ( রতি অগ্নিহোত্রী )সন্তোষকে সাহায্য করে৷ অবশেষে ওরা এরকম একটা মেয়েকে খুঁজে বার করে৷ এই মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন নেহা ধোপিয়া (শান্তি )৷ মিস্টার অ্যান্ড মিসেস খুরানার কথা শুনে সন্তোষ শান্তিকে বিয়ে করে নেয়৷ কিন্তু বিয়ের পরে সন্তোষ জানতে পারে শান্তি সেই রকম মেয়ে নয় যে রকম সন্তোষ ভেবেছিল৷
তখন সন্তোষ কোন ভাবেই মানসিক শান্তি পায় না৷ সন্তোষ ও শান্তির জীবনে অশান্তি শুরু হয়৷ যে ব্যাঙ্কে সন্তোষ চাকরী করেন সেই ব্যাঙ্কের ম্যানেজার হলেন প্রেম অর্থাত আশীষ চৌধুরী৷ প্রেমের স্ত্রী হলেন অমৃতা অরোরা অর্থাত খুশী৷ খুশী চায় প্রেম ওর সব কথা মেনে চলুক৷ কিন্তু প্রেম খুশীর এই স্বভাবটা পছন্দ করে না৷ সেইজন্য ওদের বিবাহিত জীবনে ছোটখাটো ঝগড়া লেগেই থাকে৷
সন্তোষ অন্য মহিলাদের দেখে কল্পনা করে যদি তাদের সঙ্গে ওর বিয়ে হত তাহলে ও কত সুখী হত৷ কিন্তু শেষে সন্তোষ তাঁর স্ত্রীকে ভালবাসতে শুরু করে৷ তবে এই সমগ্র ব্যাপারটিকেই কমেডির মাধ্যমে সিনেমার পর্দাতে ফুটিয়ে তোলা হয়েছে৷
|