মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ফাটাকেষ্ট এবার ডন
IFMIFM
ছবি: ডন মুথুস্বামী
নির্মাতা: শক্তি সামন্ত
নির্দেশক: আশীম সামতা
সঙ্গীত পরিচালক: অনু মালিক
অভিনয়ে: মিথুন চক্রবর্তী, হৃষিতা ভাট, রোহিত রায়,শক্তি কাপুর৷

ডন মুথুস্বামী হলেন মুম্বই এর ডন৷ মুথুস্বামীকে দেখে সব ভয় পায়৷ মুথু শহরে থাকে৷ মুথুর কাছে খবর আসে ওর বাবা খুব অসুস্থ৷ বাবার বাঁচার কোন আশা নেই৷ তখন মুথুস্বামী ওর বাবার সঙ্গে দেখা করতে যায়৷ যখন মুথু ওর বাবার সঙ্গে দেখা করতে যায় তখন মুথুর বাবা মুথুকে এক থাপ্পর মারে৷ কারণ মুথুর বাবা জানতে পেরে যায় যে মুথু বে আইনী কাজ করে৷ মুথুকে মুথুর বাবা বলে মুথুর এই বে আইনী কাজের জন্য মুথুর পরিবারকে অনেক অপমান সহ্য করতে হয়েছে৷ মুথু এই সব কথা শোনার পর ওর বাবাকে আনন্দ দিতে চায়৷ মুথু ওর বাবাকে জিজ্ঞাসা করে আমি কি করলে আপনি আনন্দ পাবেন? আমি আপনাকে আনন্দ দিতে চাই৷

তখন মুথুর বাবা মুথুকে বলে যদি তুই বে আইনী কাজ করা বন্ধ করে দিস তাহলেই আমি আনন্দ পাব৷ মুথু বাবাকে কথা দেয় যে সে আর বে আইনী কাজ করবে না৷ এরপর মুথু তাঁর দলের লোকদের নিয়ে ভাল কাজ করবে বলে পরিকল্পনা করে৷ এরপর মুথু তাঁর ভাষা ঠিক করার জন্য জয়কিশন অর্থাত মোহিত রৈনার কাছে হিন্দী আর উর্দু ভাষা শিখতে শুরু করে৷ ডন থেকে একেবারে ভাল মানুষ হওয়াটা খুব সহজ ব্যাপার নয়৷ পুলিশ এবং বিরোধীদের জন্য মুথুর সকল কাজে বিঘ্ন আসতে শুরু করে৷ এই অসুবিধার সঙ্গে মুথুর মেয়ে সঞ্জনার বিয়ের বিষয়টিও মুথুর মানসিক চিন্তা বাড়িয়ে দেয়৷
IFMIFM


মুথু তাঁর প্রিয় বন্ধু বর্ধনের ছেলের সঙ্গে সঞ্জনার বিয়ে দিতে চায়৷ কিন্তু সঞ্জনা ঐ ছেলেকে একদম পছন্দ করে না৷ ঐ ছেলের সঙ্গে যাতে ওর বিয়ে না হয় তাই সঞ্জনা ওর বাবার কাছে মিথ্যা কথা বলে যে ও মা হতে চলেছে৷ অপরদিকে মুথুর ম্যানেজার প্রীতম সঞ্জনাকে ভালবাসে৷ প্রীতম সঞ্জনাকে বিয়ে করতে চায়৷ কিন্তু প্রীতম হল খুব লোভী৷ সবসময়ই ও মুথুর হিসাবে গড়বড় করে৷ কিন্তু সঞ্জনা মুথুর শিক্ষককে অর্থাত মুথুকে যে হিন্দী আর উর্দু ভাষা শেখায় তাঁকে ভালবেসে ফেলে৷ শিক্ষকও সঞ্জনাকে পছন্দ করে৷

ডন থেকে মুথু কি একেবারে ভাল মানুষ হতে পারবে? প্রীতমের চুরী কি মুথু ধরতে পারবে? সঞ্জনা কি সত্যিই অন্তঃস্বত্বা? সঞ্জনার বাচ্চার বাবা কে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখুন ডন মুথুস্বামী৷
অতিরিক্ত
হল্লা বোল
ছবি: রামা রামা কিয়া হ্যায় ড্রামা
ছবি: ওয়েলকাম
ছবি : তারে জমীন পর
ছবি: আজা নাচ লে
ছবি: দন দনা দন গোল