মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মাই নেম ইজ অ্যান্টোনি গোন সালভিস
ছবি:মাই নেম ইজ অ্যান্টোনি গোন সালভিস
নির্মাতা: ই নিবাস প্রোডাকশন রেড চিলী এন্টারটেনমেন্ট সহারা ওয়ান মোশান পিকচার্স
নির্দেশক: ই.নিবাস
সঙ্গীত পরিচালক: হিমেশ রেশমিয়া, প্রীতম চক্রবর্তী
অভিনয়ে: নিখিল দিবেদী, অমৃতা রাও, মিঠুন চক্রবর্তী, হৃষিতা ভাট, অনুপম খের, জাভেদ শেখ, পবন মালহোত্রা৷

IFMIFM
এই ছবির নামটা শুনে দর্শকদের অমিতাভের অমর আকবর অ্যান্টোনির সেই মাই নেম ইজ অ্যান্টোনি গোনসালভিস এই গানটার কথা মনে পড়ে যাবে৷ তবে এই ছবিতে অ্যান্টোনি হলেন নিখিল দিবেদী৷ নায়ক হিসেবে এটিই হল নিখিলের প্রথম ছবি৷ ই.নিবাসের এই ছবিতে রোমান্সের পাশাপাশি অপরাধ এবং ড্রামাকেও সমান ভাবে রাখা হয়েছে৷

ছবিতে অ্যান্টোনি হলেন এক অনাথ ছেলে৷ অ্যান্টোনি যখন ছোট ছিল তখন একদিন মুম্বই এর এক গলিতে গ্যাঙ্গস্টার সিকন্দর ( পবন মালহোত্রা ) অ্যান্টোনিকে দেখে৷ অ্যান্টোনিকে দেখার পর পবনের খুব মায়া হয়৷ তখন সিকন্দর অ্যান্টোনিকে ফাদার ব্রিগেডা অর্থাত মিঠুনের কাছে নিয়ে যায়৷ ফাদারের ছায়ায় অ্যান্টোনি বড় হতে থাকে৷ বড় হবার পর অ্যান্টোনি জিমী পাবে বার টেন্ডারের কাজ করা শুরু করে৷ অ্যান্টোনি দিনরাত সিনেমার নায়ক হবার স্বপ্ন দেখে৷ কিন্তু এই স্বপ্ন কি করে পূরন হবে তা অ্যান্টোনি জানে না৷
IFMIFM


অ্যান্টোনি যেই পাবটাতে কাজ করে সেই পাবটা চালায় মুর্তুজা অর্থাত অনুপম খের৷ মুর্তুজার একটি দল আছে৷ সেই দলের সঙ্গে যুক্ত আছে সিকন্দর মকসুদ ( মুকেশ তিওয়ারী) এবং রিয়াজ ( দয়া শঙ্কর পান্ডে )৷ এরা সকলেই বে-আইনী কাজ করেন৷ কিন্তু অ্যান্টোনি এদের বে-আইনী কাজ সম্পর্কে কিছুই জানত না৷ সে সবাইকে খুব ভদ্র মনে করত৷একদিন অ্যান্টোনির সঙ্গে রিয়া অর্থাত অমৃতার সাক্ষাত হয়৷ রিয়া সিনেমাতে সহ নির্দেশকের কাজ করে৷ অ্যান্টোনি মনে করে রিয়ার সাহায্যে অ্যান্টোনি তাঁর নায়্ক হবার স্বপ্ন পূরন করতে পারবে৷ অবশেষে রিয়া ও অ্যান্টোনির মধ্যে ভালবাসা হয়ে যায়৷

গল্পে মোড় তখনই আসে যখন অ্যান্টোনির চোখের সামনে সিকন্দর ও তাঁর দলের এক সদস্য মিলে এক ব্যক্তিকে হত্যা করে৷ এরপর এই ঘটনার সাক্ষী হিসাবে পুলিশ অ্যান্টোনিকে জিজ্ঞাসাবাদ করে৷ অ্যান্টোনি গভীর সমস্যায় পড়ে যায়৷ কারণ সিকন্দর এই খুন করেছে৷ কিন্তু সিকন্দরই ছোটবেলায় অ্যান্টোনিকে রাস্তা থেকে তুলে নিয়ে ফাদার ব্রিগেডার কাছে নিয়ে গেছিল৷ অ্যান্টোনি বুঝতে পারে না ওর সিকন্দরকে সহায়তা করা উচিত না মানুষ হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত৷
IFMIFM


অ্যান্টোনি কি সিকন্দরের পক্ষে কথা বলবে? না ও অন্তরাত্মার কথা শুনে পুলিশের কাছে সত্যটাকে উদ্ঘাটন করবে৷ অ্যান্টোনির সিনেমার নায়ক হবার স্বপ্ন কি পূরন হবে? এর উত্তর জানার জন্য দেখুন মাই নেম ইজ অ্যান্টোনি গোনসালভিস৷
অতিরিক্ত
ফাটাকেষ্ট এবার ডন
হল্লা বোল
ছবি: রামা রামা কিয়া হ্যায় ড্রামা
ছবি: ওয়েলকাম
ছবি : তারে জমীন পর
ছবি: আজা নাচ লে