মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বম্বে টু ব্যাঙ্কক
ছবি: বম্বে টু ব্যাঙ্কক
নির্মাতা: মুক্তা সার্চলাইট ফিল্মস
নির্দেশক: নাগেশ কুকুন্নুর
সঙ্গীত্ পরিচালক: সলীম সুলেমান, রোনী শিরীষ, সুখবিন্দর সিং, প্রীতম চক্রবর্তী৷
অভিনয়ে: শ্রেয়্স তালপাড়ে, লীনা বিক্রম, ইনামদর, জতীন কায়রেকর, নাসিরুদ্দিন শাহ৷


IFMIFM
ডোর এবং ইকবালের মত ছবি তৈরী করার পর নাগেশ কুকুন্নুরের যে ছবিটি আর কিছুদিনের মধ্যে মুক্তি পাবে সেটি হল বম্বে টু ব্যাঙ্কক৷ তবে বম্বে টু ব্যাঙ্কক এই ছবিটি কোন সিরিয়াস ছবি নয় এটি একটি কমেডি ফিল্ম৷ নাগেশ তাঁর পুরোনো ফর্ম থেকে বেরিয়ে একটু নতুন ধরনের ছবি অর্থাত কমেডির পথে হেঁটেছেন৷ আর এই ছবির আর একটি বিশেষ আকর্ষন হল এই ছবিটির মধ্যে দিয়ে থাইল্যান্ডের অভিনেত্রী লীনা বলিউডে তাঁর কেরিয়ার শুরু করতে চলেছেন৷ তবে লীনা এর আগে টিভি এবং অ্যালবাম অর্থাত মিউজিক ভিডিওতে কাজ করেছেন৷

ছবির গল্পটি রচিত হয়েছে শঙ্কর নামের এক কুককে নিয়ে৷ শঙ্কর মুম্বইতে থাকে৷ একদিন শঙ্করের খুব টাকার প্রয়োজন হয়৷ কোথাও টাকার হদিস না পেয়ে নিরুপায় হয়ে শঙ্কর এক ডনের টাকা চুরী করে৷ যখন সেই ডনের দলের লোকেরা শঙ্করকে ধাওয়া করে তখন শঙ্কর বুঝতে পারে সে ডনের টাকা চুরী করেছে৷ ডনের দলের লোকদের হাত থেকে রেহাই পাবার জন্য সে এক ডাক্তারের দলে ভিড়ে যায়৷ সেই ডাক্তারের দলের সঙ্গে শঙ্কর থাইল্যান্ডে গিয়ে পৌঁছায়
IFMIFM


থাইল্যান্ডে গিয়ে শঙ্করের টাকার ব্যাগ হারিয়ে যায়৷ ব্যাঙ্ককে টাকার সন্ধান করতে গিয়ে শঙ্করের সঙ্গে জেসমিনের আলাপ হয়৷ জেসমিনকে দেখার পরই শঙ্কর জেসমিনের প্রেমে পড়ে যায়৷ জেসমিন থাই ভাষায় কথা বলে৷ আর শঙ্কর থাই ভাষা একদম বুঝতে পারে না৷ পয়্সার ব্যাগ খুঁজতে শঙ্করকে সাহায্য করে জেসমিন এবং শঙ্করের বন্ধু রচবিন্দর৷ এর মধ্যে ডনের ছেলে জেম তাঁর বাবার হারিয়ে যাওয়া টাকার হদিস করতে ব্যাঙ্ককে এসে উপস্থিত হয়৷ এর ফলে শঙ্করের সমস্যা প্রচন্ড পরিমানে বেড়ে যায়৷ শঙ্কর নিজেকে লুকিয়ে রাখে৷

শঙ্কর কি ডন এবং ডনের ছেলের হাত থেকে বাঁচতে পারবে? জেসমিন কি শঙ্করের ভালবাসায় সাড়া দেবে? শঙ্কর কি ওর হারানো টাকা খুঁজে পাবে? এর উত্তর জানার জন্য দেখুন বম্বে টু ব্যাঙ্কক৷
অতিরিক্ত
মাই নেম ইজ অ্যান্টোনি গোন সালভিস
ফাটাকেষ্ট এবার ডন
হল্লা বোল
ছবি: রামা রামা কিয়া হ্যায় ড্রামা
ছবি: ওয়েলকাম
ছবি : তারে জমীন পর