মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রহস্যময় সানডে
রহস্যময় সানডে
ছবি: সানডে
নির্মাতা: কুমার মঙ্গত - সুনীল লুল্লা
নির্দেশক: রোহিত শেঠী
সঙ্গীত নির্দেশক: সন্দীপ চৌটা, সুরুর, দলের মেহেন্দী, শিবানী কশ্যপ, রাঘব, অমর মোহিলে৷
অভিনয়ে: অজয় দেবগন. আয়েশা টাকিয়া, অরশদ ওরসী, ইরফান খান, অঞ্জনা সুখানী, তুষার কাপুর, ঈষা দেওল৷

IFMIFM
এর আগে রোহিত শেঠী গোলমাল ছবিটি তৈরী করেছিলেন৷ এবার তিনি কমেডি এবং রহস্য এই দুই এর মেলবন্ধনে তৈরী করেছেন সানডে৷ যদিও গোলমাল ছবিটিও কমেডিকে কেন্দ্র করেই তৈরী করা হয়েছিল৷ কিন্তু সানডে ছবিতে তিনি কমেডির সঙ্গে মিস্ট্রীকে রেখেছেন৷ রোহিত মনে করছেন সানডে ছবিটিকে দেখে দর্শকরা অত্যন্ত মজা উপভোগ করবেন৷ ছবির গল্পটি এই রকম পুকুরে একটা মৃতদেহ ভেসে আসে৷ আর এই মৃতদেহটির গলার কাছে কিছু চিহ্ন দেখতে পাওয়া যায়৷ আর এই হত্যার সঙ্গে আয়েশা টাকিয়ার নাম জোড়া হয়৷ ছবিতে আয়েশা হলেন একজন ডাবিং আর্টিস্ট৷ তিনি কার্টুন ছবিতে ডাবিং করেন৷ আয়েশা বার বার বলেন এই হত্যার ব্যাপারে তিনি কিছুই জানেন না৷

কিন্তু একটার একটা এমন ঘটনা ঘটে যার ফলে সকলেই আয়েশা এই খুনের সঙ্গে জড়িত আছে বলে সন্দেহ করে৷ আয়েশা কিছুতেই মনে করতে পারে না যে কি করে তিনি এই খুনের সঙ্গে জড়িয়ে পড়লেন৷ ছবিতে অজয় হলেন এসিপি৷ আয়েশার সঙ্গে অজয়ের বিয়ে হবে বলে স্থির হয়৷ অজয়ের সঙ্গে আয়েশার আশীর্বাদও হয়ে যায়৷ অজয় আয়েশাকে খুব ভাল ভাবে জানেন কিন্তু এই খুনের সঙ্গে আয়েশা যে জড়িত নয় সেই বিষয়টিকেও তিনি অস্বীকার করেন না৷
IFMIFM


অজয় ভালবাসা আর কাজের দায়িত্ব এই দুই এর মধ্যে ফেঁসে যায়৷ এরপর আর একটি লাশ পাওয়া যায়৷ সেই লাশের সামনে একটি ব্রেসলেট পাওয়া যায়৷ আর ঐব্রেসলেটটি ছিল আয়েশার৷ সবাই এই হত্যার জন্য আয়েশাই দায়ী বলে মনে করেন৷ কিন্তু আয়েশা কিছুতেই মনে করতে পারেন না তিনি এই খুন করেছেন কিনা৷ আয়েশা কি ততটাই সরল যতটা ওকে দেখে মনে হয়? অজয় যাকে ভালবাসে সে কি সত্যিই খুনী? আয়েশা কেন এই খুনের কথা মনে করতে পারেন না? আয়েশা কি কারো ষড়যন্ত্রের শিকার হয়েছে? জানার জন্য দেখুন সানডে৷
অতিরিক্ত
সুপারস্টারের আড়ালের সত্য
বম্বে টু ব্যাঙ্কক
মাই নেম ইজ অ্যান্টোনি গোন সালভিস
ফাটাকেষ্ট এবার ডন
হল্লা বোল
ছবি: রামা রামা কিয়া হ্যায় ড্রামা