ছবি: মিথ্যা নির্মাতা: অরিন্দম চৌধুরী নির্দেশক: রজত কাপুর সঙ্গীত পরিচালক: সাগর দেশাই অভিনয়ে: নাসিরুদ্দিন শাহ, নেহা ধুপিয়া, রণবীর শৌরী, হর্ষ ছায়া সৌরভ শুক্লা, বিনয় পাঠক৷ রজত কাপুর এর আগে রঘু রোমিও আর মিক্সড ডাবলস ছবিটি তৈরী করেছেন৷ এবার তিনি দর্শকদের সামনে হাজির করছেন মিথ্যা ছবিটিকে৷ ফেব্রুয়ারী মাসের 8 তারিখ এই ছবিটি মুক্তি পাবে৷ রজত এই ছবির গল্পটা অনেক বছর আগে লিখেছিলেন৷ কিন্তু তখন এই ধরনের গল্পতে কোন প্রযোজকরাই টাকা লগ্নি করতে চাইতেন না৷ কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের চিন্তাধারারও পরিবর্তন হয়েছে৷ আর তাই রজত দীর্ঘদিন পর তাঁর গল্পটা নিয়ে সিনেমা তৈরীর সুযোগটা পেয়ে গেলেন৷
ছবির গল্পটা রচিত হয়েছে বিকে নামে এক যুবককে কেন্দ্র করে৷ বিকে মুম্বইতে তাঁর স্বপ্ন পূরন করতে আসে৷ মুম্বইতে সকল মানুষই বিকের প্রতি আকর্ষিত হয়ে পড়ে৷ বেশীরভাগ মানুষই রুপালী পর্দার নায়ক হবার স্বপ্ন নিয়ে মুম্বইতেযায়৷ বিকেও বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রীতে নায়ক রুপে প্রতিষ্ঠিত হতে চায়৷ নায়ক হতে গিয়ে বিকে আন্ডার ওয়ার্ল্ডের বেড়াজালে ফেসে যায়৷ বিকে এই চক্র থেকে বেরোতে চায়৷ কিন্তু এর থেকে বেরোতে পারে না৷ কিছুদিনের মধ্যেই বিকে আন্ডার ওয়ার্ল্ডের একজন বড় ডনে পরিনত হয়৷ এরপর শুরু হয় অন্ধকার জগতের অপরাধের খেলা৷ রজতের মতে তাঁর এই ছবিটি হল একটি কমিক থ্রিলার৷ দর্শকরা এই ছবিটা দেখে আনন্দ উপভোগ করবেন৷
|