মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ওয়ান ফাইন মানডে

নির্মাতা: জস্মিন সরুপ্রিয়া
নির্দেশক: মনু চৌবে
সঙ্গীত নির্দেশক: সিদ্ধার্থ শ্রীবাস্তব
অভিনয়ে: শেখর সুমন, তনাজ, করীম, গৌরী কার্নিক, রাজ জুতশী, রাজেশ বিবেক৷

IFMIFM
ওয়ান ফাইন মানডে এই ছবিটির মধ্যে দিয়ে শেখর সুমনকে আর একবার সিলভার স্ক্রিনে নায়ক রুপে দেখতে পাওয়া যাবে৷ ছবির গল্পে শ্যামরাও হল একজন বড় ডন৷ শ্যামরাওকে সকলেই খুব ভয় পায়৷ শ্যামরাও এর বাবা খুবই অসুস্থ৷ তিনি মৃত্যুশয্যায় আসীন৷ বাবার কাছে শ্যামরাও প্রতিজ্ঞা করে যে সে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে ভদ্রভাবে জীবন যাপন করবে৷

এই প্রতিজ্ঞার পরের দিন অর্থাত সোমবার শ্যামরাও এর সকালটা একজন সাধারন মানুষের যেরকম কাটে ঠিক সেরকমই কাটে৷ কিন্তু সোমবার চলে যাওয়ার্ পর শ্যামরাও এর সঙ্গে তাঁর অন্তঃস্বত্বা বোনের অর্থাত গৌরী কার্নিকের সাক্ষাত হয়৷ তবে গৌরী প্রকৃত রুপে অন্তঃস্বত্বা থাকে না৷ এছাড়া এমন কিছু মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয় যাদের সে ভাল করে চেনে না৷
IFMIFM


ধীরে ধীরে শ্যামরাও আইনী জালে জড়িয়ে পড়ে৷ এরপর শ্যামরাও বুঝতে পারে ভদ্র মানুষের মত জীবন যাপন যতটা সে সহজ বলে ভাবছে ততটা সহজ নয়৷ ছবিতে কমেডির মাধ্যমে কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে৷
IFMIFM


নির্দেশকের সম্বন্ধে

এই ছবির নির্দেশক মনু চৌবে প্রথমে বালাজী টেলিফিল্মসের ধারাবাহিকে স্ক্রিপ্ট লেখার কাজ করেছেন৷ টেলিভিশনের জগত থেকে সিনেমা জগতে কদম রেখেছেন৷ মনুর ইচ্ছা সপ্তাহের প্রত্যেক দিনের জন্য একটি করে ছবি তৈরী করা৷ ওয়ান ফাইন মানডে ছবিতে তিনি কমেডিকে প্রাধান্য দিয়েছেন৷ মনুর আগামী ছবিতে অ্যাকশন, রোমান্স এবং রহস্যের ছোঁয়াও থাকবে এমনটাই আশা করা যায়৷
অতিরিক্ত
ষোলশ শতাব্দীর প্রেমকথা যোধা আকবর
ষড়যন্ত্র আর ঠকানোর খেলা মিথ্যা
রহস্যময় সানডে
সুপারস্টারের আড়ালের সত্য
বম্বে টু ব্যাঙ্কক
মাই নেম ইজ অ্যান্টোনি গোন সালভিস