ছবি: ক্রেজী 4 নির্মাতা: রাকেশ রোশন নির্দেশক: জয়দীপ সেন সঙ্গীত পরিচালক: রাজেশ রোশন অভিনয়ে: অরশাদ ওয়ারসী, ইরফান খান, রাজপাল যাদব, সুরেশ মেনন, জুহি চাওলা, দিয়া মির্জা, রজত কাপুর, জাকির হুসেন৷
কথায় কথায় কখনও আমরা পাগল শব্দটা ব্যবহার করি৷ সারা পৃথিবীর অধিকাংশ মানুষই পাগল৷ কেউ পয়্সার জন্য পাগল, কেউ আবার প্রেমের জন্য পাগল তো কেউ আবার কাজ পাগল৷ এমন মানুষও আছেন যাদের পাগলামির জন্য কোন কাজই হয় না৷
ক্রেজী 4 ছবিতে চারজন মানসিক অবসাদ গ্রস্ত ব্যক্তির কথা বলা হয়েছে৷ রাজা, ডাঃ মুখার্জী, গঙ্গাধর আর ডব্বুকে সবাই ক্রেজী ভাবে কারণ ওরা সাধারণ মানুষ থেকে একটু আলাদা৷ ওদের অদ্ভুত কান্ড কারখানার জন্য ওদের ক্রেজী 4 নাম দেওয়া হয়েছে৷
এই চারজনের চিকিত্সা করছেন ডাঃ সোনালী৷ সোনালীর পুরো বিশ্বাস আছে যে ওরা একদম ঠিক হয়ে যাবে৷ ঠিক হয়ে যাবার পর সমাজ কি ওদের মেনে নেবে? ওদের কি ক্রেজী বলা উচিত? জানার জন্য দেখুন ক্রেজী 4৷ চরিত্রের পরিচয় :
রাজা ( অরশদ ওয়ারসী) রাজা খুব রাগী৷ ও সব সময় মারার জন্য উদ্যত হয়ে থাকে৷ যদি কেউ রাজাকে কোনক্রমে রাগিয়ে দেয় তো রাজা তাঁকে না মেরে ক্ষান্ত হন না৷ টিভি রিপোর্টার শিখা রাজাকে খুব ভালবাসে৷
ইরফান খান ( ডাঃ মুখার্জী ) মুখার্জী সাহেব নিজেকে ক্রেজী 4 টিমের অধিনায়ক বলে মনে করেন৷ পরিস্কার পরিচ্ছন্ন থাকতে তিনি খুব ভালবাসেন৷ নিয়ম মাফিক যে কোন কাজ করতে তিনি ভালবাসেন৷ মানসিক দিক দিয়ে তিনিও বিপর্যস্ত৷ রাজপাল যাদব ( গঙ্গাধর ) অতীতের স্বাধীনতার প্রসঙ্গকে টেনে এনে গঙ্গাধর এখনও স্বাধীনতার লড়াই লড়ছেন৷ গান্ধী, নেহেরু আর প্যাটেলের সঙ্গে তাঁর সাক্ষাত হয়৷
সুরেশ মেনন ( ডব্বু ) ডব্বুকে ওরা ক্রেজী 4 টিমের অপর তিনজন খুবই ভালবাসে৷ কিন্তু ডাব্বু এক বছর ধরে মুখ দিয়ে একটা শব্দও উচ্চারণ করে নি৷ এর কারণ কেউ জানে না৷
নির্দেশকের সম্বন্ধে
এই ছবিটি নির্দেশনা করেছেন জয়দীপ সেন৷ জয়দীপ ছোটবেলা থেকেই সিনেমা দেখতে পছন্দ করেন৷ হেরি বাবেজার সহায়ক রুপে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন৷ এছাড়া তিনি রাজ কনোয়ারের 6 টা ছবিতে এবং দিল্লগী ছবিতে সানি দেওলের সঙ্গে সহায়ক নির্দেশক রুপে কাজ করেছেন৷
2001 সালে তিনি রাকেশ রোশনের হোম প্রোডাকশান কোম্পানী ফিল্মক্রাফ্টে যোগ দেন৷ 'কোই মিল গয়া' আর 'কৃষ' ছবিতে তিনি রাকেশ রোশনের সহায়ক রুপে কাজ করেছেন৷ জয়দীপ খুব নিষ্ঠাবান ও প্রতিভাশালী ব্যক্তি৷ জয়দীপের এই নিষ্ঠা দেখেই রাকেশ রোশন ক্রেজী 4 ছবিতে তাঁকে নির্দেশনার দায়িত্বটি অর্পণ করেছেন৷ এই ছবিটির প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাকেশ জানান জয়দীপ খুব ভাল ছবি তৈরী করেছে৷
|