মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রেস কে জিতবে?

ছবি: রে
নির্মাতা: কুমার এস.তৌরানী-রমেশ এস.তৌরানী
নির্দেশক: আব্বাস মস্তান
গীতিকার: সমীর, তাজ
সঙ্গীত পরিচালক: প্রীত
অভিনয়ে: সঈফ আলী খান, বিপাশা বসু, ক্যাটারিনা কেঈফ, অক্ষয় খান্না, সমীরা রেড্ডি, অনিল কাপুর৷


IFMIFM
রণবীর (সঈফ আলী খান ) আর রাজীব (অক্ষয় খান্না) এরা দুজন হলেন সত ভাই৷ দক্ষিন আফ্রিকার ডারবানে এদের দুজনের ঘোড়ার আস্তাবল আছে৷ এর সঙ্গে ওরা দুজন হলেন ঘোড় দৌড়ের বড় বুকি৷ রাজীবের বড় ভাই রণবীর আক্রমনাত্মক মনোভাবের ছেলে৷রাজীব হলেন খুব অলস প্রকৃতির৷ অপরদিকে রাজীব হলেন মদের নেশায় আসক্ত৷ সোফিয়া (ক্যাটারিনা)হল রণবীরের সেক্রেটারী৷ সোফিয়া মনে মনে তাঁর বসকে ভালবাসে৷ কিন্তু রণবীর জানে না যে সোফিয়া ওকে ভালবাসে৷

শাইনা(বিপাশা)হল এক সুন্দরী মডেল৷ ডারবানে শাইনা তাঁর কেরিয়ার তৈরী করতে এসেছেন৷ রণবীর আর শাইনার মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে৷ রোবার্ট ডি অর্থাত আর ডি (অনিল কাপুর ) হল একজন গোয়েন্দা৷ আর ডি ফল খেতে খুব ভালবাসেন৷ ফল খেতে ফল খেতে তিনি যে কোন সমস্যার সমাধান করেন৷ আর ডির সেক্রেটারী হলেন মিনী৷ মিনীর ভূমিকায় অভিনয় করেছেন সমীরা রেড্ডি৷ মিনী সব সময় বোকা বোকা প্রশ্ন করে৷ রণবীরকে শাইনা ভালবাসতে শুরু করে৷ কিন্তু ঘটনাচক্রে রণবীরের ছোট ভাই রাজীবের সঙ্গে শাইনার বিয়ে হয়ে যায়৷
IFMIFM


শাইনা যখন জানতে পারে রাজীব মদের নেশায় আসক্ত তখন শাইনার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়৷ রাজীব শাইনার কাছে প্রতিজ্ঞা করেছিল যে বিয়ের পর ও মদ খাওয়া ছেড়ে দেবে৷ আর এই কারনেই রণবীর তাঁর ভালবাসাকে ভাই এর কাছে সঁপে দেয়৷ কিন্তু রাজীব বিয়ের পরে তাঁর এই প্রতিশ্রুতি ভুলে যায়৷ এমন একটা সময় যখন রণবীর আর শাইনা একে অপরের অনেক কাছে চলে আসে৷ সম্পর্কের বেড়াজাল ভুলে গিয়ে তারা একে অপরের প্রেমে মশগুল হয়ে যায়৷ রাজীব তাঁর স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে৷
IFMIFM


এরপর হুঠ করে একটা খুন হয়৷ এই হত্যা রহস্যের তদন্ত করে আর.ডি৷ এরপরেই গল্প অন্য দিকে মোড় নেয়৷ আগে কি হবে তা বোঝা মুশকিল হয়ে যায়৷ আব্বাস মস্তানের এই ছবিতে অ্যাকশান, রহস্য, রোমান্স ঘোড় দৌড় সব কিছুই রয়েছে৷ এছাড়া এই ছবির মুখ্য আকর্ষন বলিউডের তিনজন হট নায়িকা৷ রেস দর্শকদের মন জয় করতে পারবে এমনটাই আশা করছেন আব্বাস মস্তান৷
অতিরিক্ত
ওয়ান টু থ্রী
ব্ল্যাক এন্ড হোয়াইট
ইউ মি অর হাম
ছবি: ক্রেজী 4
ওয়ান ফাইন মানডে
ষোলশ শতাব্দীর প্রেমকথা যোধা আকবর