মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সির্ফ

ছবি: সির্ফ
নির্মাতা: সঞ্জয় কোটাডিয়া, কনু প্যাটেল, ঘনশ্যা
নির্দেশক: রজতেশ নায়ার
সঙ্গীত পরিচালক: সোহেল সেন, শিবানি কশ্যপ
অভিনয়ে: কেকে মেনন, মনীষা কৌরালা, প্রবীণ ডবাস, সোনালী কুলকার্নী, রণবীর শৌরী, ঋতুপর্ণা সেনগুপ্তা, অঙ্কুর খান্না, নৌহীদ

IFMIFM
জীবনের তুলনা হাইওয়ের সঙ্গে করা যেতে পারে৷ হাইওয়ের মত জীবনে আগামী মুহুর্তে কি ঘটবে তা আমরা জানতে পারি না৷ তা সত্ত্বেও মানুষ আশাবাদী হয় এবং স্বপ্ন দেখে৷ সির্ফ এই ছবিটিতে শহরে যারা দ্রুত গতির জীবন যাপন করে তাদের জীবনের ব্যঙ্গাত্মক দিকটির প্রতি কটাক্ষ করা হয়েছে৷ জীবনের দ্রুত গতি কি ভাবে সম্পর্ককে প্রভাবিত করে৷ এছাড়া একজনের সমস্যা কি করে অপরের হাসির কারন হয়ে দাড়ায় এই ছবিতে এই বিষয় গুলির উপর আলোকপাত করা হয়েছে৷


এই ছবির কাহিনী চার জন জুটিকে নিয়ে তৈরী করা হয়েছে৷ এই চার জুটি হলেন কেকে মেনন- মনীষা কৌরালা, রণবীর শৌরী- সোনালী কুলকার্নী, প্রবীণ দবাস- ঋতুপর্না সেনগুপ্ত এবং অঙ্কুর খান্না- নৌহীদ সায়রসী৷ এরা সকলেই সমাজের আলাদা আলাদা স্তর থেকে এসেছেন৷ আর এদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু দুঃখ আছে৷ কারো কাছে টাকা আছে তো প্রেম নেই৷


অপরদিকে কারো প্রেম আছে তো কারো টাকা নেই৷ আবার কারো মধ্যে বিশ্বাসের বিন্দুমাত্র নেই৷ তো কেউ একে অপরকে এতটুকুও সময় দিতে পারেন না৷ জীবনে চলতে চলতে এমন একটা মোড় আসে যখন এই চার জুটিই একে অপরের মুখোমুখি চলে আসেন৷জীবনের এই সমস্যা থেকে কি ওরা মুক্তি পাবে?ওরা কি ওদের সমস্যার সমাধান করতে পারবে? না ওদের জটিলতার বেড়াজালে ফেঁসে যাবে৷ জানার জন্য দেখুন সির্ফ৷
IFMIFM


নির্দেশকের সম্বন্ধে
রজতেশ নায়ার এর আগে সহায়্ক নির্দেশক হিসেবে অনেক ছবিতেই কাজ্ করেছেন৷ তিনি রাজকুমারসন্তোষীর সঙ্গে লজ্জা, পুকার এবং চায়না গেট ছবিতে সহ নির্দেশকের ভূমিকাটি পালন করেছেন৷ রজতেশ হলেন কার্যকরী নির্মাতা কেকে নায়ারের পুত্র৷ রজতেশ এর আগে দূরদর্শন এবং সরকারী সংগঠনের জন্য ডকুমেন্টারী ফিল্ম তৈরী করছেন৷

তাঁর সির্ফ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান যখন আমরা অপরের জীবনের দিকে তাকাই তখন তখন আমরা আমাদের জীবনের দূর্বলতা গুলিও বুঝতে পারি৷ আমরা জীবনে যা পাই তানিয়ে আমরা সন্তুষ্ট হতে পারি না৷ সির্ফ ছবিটি চার জন জুটিকে নিয়ে তৈরী করা হয়েছে৷ চারজনের চাররকম ভাবনা থাকা সত্ত্বেও এদের একটা জিনিসের মিল আছে৷ সেটা হল এরা সকলেই আশাবাদী৷ আর এরা সকলেই ভাবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে৷




অতিরিক্ত
রেস কে জিতবে?
ওয়ান টু থ্রী
ব্ল্যাক এন্ড হোয়াইট
ইউ মি অর হাম  
ছবি: ক্রেজী 4  
ওয়ান ফাইন মানডে