মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
শৌর্য: ন্যায় বিশ্বাস আর সন্মানের কাহিনী
ছবি: শৌর্য
নির্দেশক: সমর খান
সঙ্গীত পরিচালক: আদনান স্বামী
অভিনয়ে: রাহুল বোস, মিনিষা লাম্বা, কে.কে মেনন, দীপক ডোবিয়্রাল, জাভেদ জাফরী, সীমা বিশ্বাস, রোজা কেটেলানো, অমৃতা রাও (বিশেষ ভূমিকা)

শৌর্য ছবির গল্পের মূল চরিত্র হল ক্যাপ্টেন জাভেদ৷ জাভেদ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আর সঙ্গীকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত হয়েছে৷ কিন্তু জাভেদ এই বিষয়ে কোন কিছু বলতে পছন্দ করেন না৷ এমনকি জাভেদের যখন কোর্ট মার্শাল হয় তখনও জাভেদ চুপ করে থাকে৷ নিজেকে বাঁচানোর জন্য জাভেদ কিছুই বলে না৷ জাভেদের কাছে কিছু গোপণ তথ্য আছে৷ জাভেদ যদি সেই গোপণ তথ্যের কথা ফাঁস করে তাহলে দেশের জন্য তা হানিকারক হয়ে দাঁড়াবে৷
IFMIFM


জাভেদ চুপ করে থাকাতে তাঁর সহকর্মীরা তার উপর রেগে যায়৷ জাভেদের কাছ থেকে সেই তথ্য বার করার জন্য আকাশ আর সিদ্ধান্তকে নিয়োগ করা হয়৷ আকাশ আর সিদ্ধান্ত হলেন দুই বন্ধু৷ ওরা ওকালতি করে৷ জাভেদের কেসটা লড়তে গিয়ে ওদের দুজনের জীবন একেবারে বদলে যায়৷


ছবিতে এরা ছাড়া কাব্যা আর ব্রিগেডিয়ার প্রতাপের মত্ও চরিত্র রয়েছেন৷ সত্যি কথা বলা এত কঠিন কেন কাব্যা সেটা বুঝতে পারেন না৷ অপরদিকে ব্রিগেডিয়ার প্রতাপ নীতি নিয়ে চলেন৷ আর নীতি মেনে চলতে গিয়ে তিনি মানবিকতার বিপক্ষে যেতেও পিছপা হন না৷
IFMIFM



জাভেদ কেন চুপ করে আছেন? সেই রাতে কি এমন ঘটেছিল যার ফলে সে তাঁর সহকর্মীকে মেরে ফেলেছে? যদি জাভেদ কিছু বলে দেয় অর্থাত সেই গোপণ তথ্য ফাঁস করে তাহলে কি হবে? জানার জন্য দেখুন শৌর্য৷
অতিরিক্ত
সির্ফ
রেস কে জিতবে?
ওয়ান টু থ্রী
ব্ল্যাক এন্ড হোয়াইট
ইউ মি অর হাম  
ছবি: ক্রেজী 4