ছবি: খুদা কে লিয়ে নির্দেশক: শোয়েব মনসুর সঙ্গীত পরিচালক: রোহল হয়াত অভিনয়ে: শান, নাসিরুদ্দিন শাহ, ইমান আলী, হমিদ শেখ৷ ভাষা: উর্দু সময়: 2 ঘন্টা 47 মিনিট
আগামীকাল ভারতে পাকিস্তানের খুদা কে লিয়ে ছবিটি মুক্তি পাবে৷ সাধারন অন্যান্য ছবির মত এই ছবিতে ডান্স, মিউজিক এবং রোমান্সকে প্রাধান্য দেওয়া হয় নি৷ এই ছবিতে একটি গম্ভীর বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে৷ 9/11 এরপর পাকিস্তানের নাগরিক এবং মুসলিমদের কি সমস্যা হয়েছিল এই ছবিতে সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে৷ এরসঙ্গে এই ছবিতে কট্টরপন্থী এবং আধুনিক বিচার সম্পন্ন মুসলিমদের মধ্যে যে মতপার্থক্য আছে সেই দিকটিকেও এই ছবির গল্পে তুলে ধরা হয়েছে৷
শিক্ষিত ও আধুনিক চিন্তাধারা সম্পন্ন মুসলমানরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন৷ তারা পাশ্চাত্য জীবনশৈলীকে গ্রহন করে বাঁচতে চান৷ কিন্তু কট্টপন্থীরা আধুনিক চেতনা সম্পন্ন মুসলিমদের এই পাশ্চাত্য প্রেমকে একেবারেই সুনজরে দেখেন না৷ কট্টরপন্থীদের কঠোর নীতির বিরোধী তরুন মুসলিমদের মনে হামেশাই যে প্রশ্নগুলো ঘুরপাক খায় এই ছবিতে সেই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছে৷ এই ছবিতে ভারতের নাসিরুদ্দিন শাহও অভিনয় করেছেন৷ এর আগে 2007 সালে এই ছবিটি পাকিস্তান, বৃটেন আর আমেরিকাতে মুক্তি পেয়েছিল৷ এই ছবিটিকে অনেক পুরস্কারে সন্মানিত করা হয়েছে৷
|