ছবি: টশান নির্মাতা: আদিত্য চোপড়া নির্দেশক: বিজয় কৃষ্ণা আচার্য সঙ্গীত পরিচালক: বিশাল-শেখর অভিনয়ে: অক্ষয় কুমার, করিনা কাপুর, সঈফ আলী খান, অনিল কাপুর, সঞ্জয় মিশ্রা, মনোজ পাহবা, যশপাল শর্মা৷
এই বছর যশরাজ ব্যানারের পাঁচটা ছবি মুক্তি পাবে৷ যার মধ্যে সবার প্রথমে মুক্তি পাবে টশান৷ 25 শে এপ্রিল টশানের মুক্তির দিন ধার্য করা হয়েছে৷ দর্শকরা এই ছবিটা দেখার জন্য অপেক্ষায় বসে আছেন৷ এই ছবির প্রোমো দেখে মনে হয় এটা একটা স্টাইলিশ ফিল্ম৷ এই ছবির মুখ্য আকর্ষন হল সঈফ আর করিনা৷ এছাড়া অক্ষয় কুমারকেও এই ছবিতে অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে৷
আপনাকে যদি এমন ব্যক্তিদের সঙ্গে থাকতে হয় যারা একে অপরকে ঘৃণা করে তখন আপনি কি করবেন? একজন ঠান্ডা মাথা কল সেন্টার এক্সিকিউটিভ জিমী ক্লিফ ( সঈফ আলী খান ) একজন দেশী গ্যাঙ্গস্টার বচ্চন পান্ডে (অক্ষয় কুমার ) আর সুন্দরী মেয়ে পূজা (করিনা ) যাকে কোনমতেই বিশ্বাস করা যায় না৷ এরা সকলে মিলে এক যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে৷
এমন এক যাত্রা যাতে শত্রু হওয়া সত্ত্বেও বেঁচে থাকার জন্য একে অপরকে বিশ্বাস্ করতে হয়৷ এমনিতে পৃথিবীতে কাউকেই বিশ্বাস করা উচিত নয়৷ আর ভাইয়াজীর (অনিল কাপুর) উপর তো একদমই বিশ্বাস করা যায় না৷ তিনি ইংরাজী বলে যা আনন্দ পান সেই একই আনন্দ মানুষকে হত্যা করে তিনি লাভ করেন৷
পাত্র পরিচয়: বচ্চন পান্ডে (অক্ষয় কুমার ) নাম: বচ্চন পান্ডে বয়স: পুলিশ রেকর্ড অনুয়ায়ী 30 বছর, ওর কাকীমার মতে 25 বছর, ওমপ্রকাশ বলে 26 আর বচ্চন নিজে বলে 28৷ বিবাহিত/ অবিবাহিত: এই প্রশ্নটা বচ্চন বুঝতে পারে না৷ যোগ্যতা: যে কোন জায়গা থেকে বিদ্যুত চুরী করতে পারব৷ গ্যারান্টি দিয়ে শরীরের হাড়গোড় ভাঙতে পারব৷ কি অর্জন করেছেন: গরু থেকে শুরু করে বাংলো বাড়ি পর্যন্ত হাসিল করেছি৷ লক্ষ্য: একজন হত্যাকারী হতে চাই৷
ভইয়াজী ( অনিল কাপুর ) নাম: লখন সিং উরফে ভইয়াজী বয়স: মনে নেই, তবে মন একদম তরুনের মত বিবাহিত/ অবিবাহিত: ছোটবেলা থেকেই একা তবে খুব শীঘ্রই বিয়ে করব যোগ্যতা: কিংকঙ্গ ইউনিভার্সিটি থেকে এমএমএস, বিঙ্গ বঙ্গ ইউনিভার্সিটি থেকে বোটানীতে জেকে এল, বর্তমানে ইংরেজীতে অনার্স করছি৷ এছাড়া আরও দুটো তিনটে ডিগ্রী তৈরী হচ্ছে৷ কাজের অনুভূতি: আমি নিজের পায়ে দাঁড়িয়েছি৷ প্রথমে রিকসা টানতাম৷ এখন সারা ভারত থেকে পয়সা অর্জন করি৷ কাজের অভিজ্ঞতা: চুরী, ডাকাতি, হত্যা শখ: বিদেশী পোশাক পড়া আর 24 ঘন্টা ইংরেজীতে কথা বলে৷ লক্ষ্য: জর্জ বুশের মত ইংরেজী বলা৷
জিমী ( সঈফ আলী খান ) নাম: জিমী ক্লিফ (জিতেন্দ্র কুমার মখবানা - দয়া করে এটা কাউকে বলবেন না) বয়স: মেয়েদের মত বদলে যায় বিবাহিত /অবিবাহিত : কোন আগ্রহ নেই৷ যোগ্যতা: যে কোন মেয়ের মন খুব অল্প সময়েই জয় করে নিতে পারি৷ এমনিতে আমি গ্রাজুয়েট৷ কাজের অভিজ্ঞতা: গত দুই বছর ধরে কল সেন্টারে চাকরী করছি৷ আর ইংরেজী শিখাই৷ কি অর্জন করেছেন: সব থেকে বেশী গার্লফ্রেন্ড করেছি( ক্লাস ফাইভ থেকে গ্রাজুয়েশন পর্যন্ত ) শখ: আপনি ভাবতেই পারবেন না লক্ষ্য: বেঁচে থাকা
পূজা ( করিনা কাপুর ) নাম : পূজা সিং বয়স: আপনি জেনে কি করবেন? বিবাহিত/অবিবাহিত: হট এন্ড সিঙ্গল যোগ্যতা: 34-22-34 কাজের অভিজ্ঞতা: আপনি যা ভাবছেন তার থেকে অনেক বেশী কি অর্জন করেছেন - হাসিল করব লক্ষ্য: সবাইকে বোকা বানানো৷
|