ছবি: অনামিকা -দ্য আনটোল্ড স্টোরি নির্মাতা: ভবরলাল শর্মা নির্দেশক: অনন্ত মহাদেবন সঙ্গীতপরিচালক: অনু মালিক অভিনয়ে: ডিনো মরিয়া, মিনিষা লাম্বা, কোয়েনা মিত্র, আরতি ছাবরিয়া, গুলশন গ্রোবার৷
কম বাজেটের থ্রিলার ছবি হল অনামিকা-দ্য আনটোল্ড৷ এক রহস্যময় প্রেম কাহিনীকে কেন্দ্র করে এই ছবির গল্প রচিত হয়েছে৷ ছবির গল্পের মুখ্য চরিত্র হল বিক্রম আদিত্য সিসোদিয়া৷ বিক্রমের রাজস্থানে একটি গজনের প্যালেস আছে৷ তিনি তাঁর প্যালেসকে রিসোর্ট হিসাবে গড়তে চান৷ আর এই কাজের জন্যই বিক্রম মুম্বইতে যায়৷
মুম্বইতে গিয়ে বিক্রমের সঙ্গে জিয়া রাও এর সক্ষাত হয়৷ ধীরে ধীরে ওদের দুজনের মধ্যে প্রেম হয়৷ এরপর ওরা বিয়ে করার সিদ্ধান্ত নেয়৷ বিয়ের আগে জিয়াকে বিক্রম জানায় এটা হল তাঁর দ্বিতীয় বিয়ে৷ তাঁর প্রথম পক্ষের স্ত্রী অনামিকার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে৷ এরপর জিয়া বিক্রমের সঙ্গে সুন্দর গজনের প্যালেসে যায়৷ বড় মহল আর অনামিকার সঙ্গে তুলনা এই দুটো জিনিস জিয়ার অস্বস্থির কারন হয়ে দাঁড়ায়৷ জিয়ার তুলনায় অনামিকা বেশী সুন্দরী ছিল৷
জিয়া অনামিকার মত সাজগোজ শুরু করে দেয়৷ যখন জিয়া অনামিকার মত সেজে বিক্রমের কাছে আসে তখন বিক্রমের পুরোনো স্মৃতি সব মনে পড়ে যায়৷ বিক্রম জিয়ার কাছে অনামিকার কিছু কথা গোপণ করে৷ এরপর জিয়ার সঙ্গে অনামিকার ভাই অর্থাত বিক্রমের শালার সাক্ষাত হয়৷ অনামিকার ভাই বলে বিক্রম তাঁর দিদিকে হত্যা করেছে৷ এই কথা শোনার পর জিয়ার মন অস্থির হয়ে যায়৷ ইতিমধ্যে মহলে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে থাকে৷ জিয়া অনামিকার ভুত দেখতে পায়৷ কিছু রহস্য সে জানতে পারে৷ জিয়া এই পরিস্থিতির সন্মুক্ষীন হয়ে খুব ভয় পেয়ে যায়৷ সে ভাবে অনামিকার সঙ্গে ঘটেছে তাঁর সঙ্গেও সেই একই জিনিস ঘটবে৷
জিয়ার কি হবে?
অনামিকাকে কে হত্যা করেছে?
বিক্রমের আসল রহস্যটা কি?
মহলের মধ্যে কি রহস্য রয়েছে?
জানার জন্য দেখুন অনামিকা৷
|