ছবি: ভূতনাথ নির্মাতা: রবি চোপড়া নির্দেশক: বিবেক শর্মা গীতিকার: জাভেদ আখতার সঙ্গীত পরিচালক: বিশাল-শেখর, সলীম সুলেমান অভিনয়ে: অমিতাভ বচ্চন, অমন সিদ্দীকি, জুহি চাওলা, প্রিয়াংশু চ্যাটার্জী, সতীশ শাহ, রাজপাল যাদব, শাহরুখ খান (বিশেষ ভূমিকা) সাত বছরের বঙ্কু অর্থাত আমন শর্মা অন্যান্য শিশুদের মত হৈ চৈ করতে খুব ভালবাসে৷ কাহিনী তৈরী করতে ও খুব ভাল পারে৷ আর মা অঞ্জলী অর্থাত জুহিকে অতিষ্ঠ করেই ও আনন্দ পায়৷ বঙ্কুর কল্পনার বন্ধু হল ভূতনাথ(অমিতাভ )৷ ভূতনাথ খুব কথা বলেন৷ ভূতনাথ একটুতেই রেগে যান৷ কিন্তু বঙ্কুর সঙ্গে বন্ধুত্ব করার পর থেকেই ভূতনাথ বদলে যায়৷ বঙ্কুর মধ্যে ভূতনাথ নিজের নাতিকে দেখতে পায়৷
বঙ্কু আর ভূতনাথ ওরা দুজনে মিলে স্কুল আর বাড়িতে খুব হৈ হুল্লোড় করে৷ বঙ্কু আর ভূতনাথের মধ্যে একটা ভালবাসার সম্পর্ক গড়ে উঠে৷ ওদের দুজনের গভীর ভালবাসা যে কোন চমত্কারকে বিশ্বাস করতে বাধ্য করায়৷ ভূতনাথের কাহিনীতে দুষ্টুমি, সরলতা এবং মনকে আকর্ষন করার সব তথ্যই মজুত রয়েছে৷ ছবিতে শাহরুখ খান বিশেষ অতিথির ভূমিকায় অভিনয় করেছেন৷
অমিতাভকে যখন এই ছবিতে অভিনয়ের অফার দেওয়া হয় তখন নির্দেশক বিবেক শর্মাকে তিনি বিশ্বাস করতে পারেন নি৷ তিনি নির্মাতা রবি চোপড়ার সামনে একটা শর্ত রেখেছিলেন৷ তিনি বলেছিলেন যদি রবি চোপড়া শুটিং এর সময় সেটে আসেন তাহলেই তিনি ছবিতে অভিনয় করবেন৷ কিন্তু শুটিং শুরু হওয়ার পর বিবেকের দক্ষ নির্দেশনা দেখে অমিতাভ তাঁর এই শর্ত ফিরিয়ে নেন৷
|