মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জন্নতের সন্ধানে  Search similar articles

ছবি: জন্নত
নির্মাতা: মুকেশ ভাট
নির্দেশক: কুণাল দেশমুখ
সঙ্গীত পরিচালক: প্রীতম চক্রবর্তী এবং কামরান আহমদ
অভিনয়ে: ইমরান হাসমী, সোনল চৌহান, সমীর কোচার, জাভেদ শেখ(পাকিস্তান), বিশাল মালহোত্রা৷

IFMIFM
জন্নত ছবির মুখ্য চরিত্র হল অর্জুন৷ অর্জুনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাসমী৷ অর্জুন খুব বেপরোয়া ছেলে৷সে ভুলপথে পয়সা উপার্জন করে৷ কার্ড খেলে সে প্রচুর অর্থ উপার্জন করতে চায়৷ একদিন এক শপিং মলে অর্জুনের সঙ্গে জোয়া অর্থাত সোনলের সাক্ষাত হয়৷ এরপর অর্জুন জোয়ার ভালবাসায় পাগল হয়ে যায়৷ জোয়ার ভালবাসা পাওয়ার জন্য অর্জুন অনেক বেশী পরিমানে অর্থ উপার্জন করতে চায়৷

সাধারন জীবন ছেড়ে অর্থ উপার্জনের জন্য সে বুকি হয়ে যায়৷ ধীরে ধীরে সে মাফিয়াদের চক্রে ফেঁসে ম্যাচ ফিক্সিং করতে শুরু করে৷ ম্যাচ ফিক্সিং করে অর্জুন প্রচুর অর্থ উপার্জন করে৷ কিন্তু এত অল্প সময়ে বেশী অর্থ হাসিল করার জন্য অর্জুন পুলিশের নজরে পড়ে৷ এমন একটা পরিস্থিতি আসে যখন অর্জুনকে অর্থ আর ভালবাসার মধ্যে যে কোন একটাকে নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হয়৷
IFMIFM


অর্জুন কি করবে?

অর্জুন কি এই মাকড়সার জাল থেকে বেরোতে পারবে?

অর্থের জন্য কি অর্জুন জোয়ার সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে?

জোয়া আর অর্জুন যে সুখ পেতে চাইছে সেই জন্নত অর্থাত সেই সুখকি তারা পাবে? জানার জন্য দেখুন জন্নত৷
ভিডিও দেখুন
অতিরিক্ত
ভূতনাথ
অনামিকা -দ্য আনটোল্ড স্টোরি
টশান : দ্য গুডলুক..দ্য স্টাইল..দ্য ফর্মুলা
জিমী: মিমোহ'র প্রথম ছবি
খুদা কে লিয়ে
হাইজ্যাক