ছবি: আমীর নির্মাতা: রনি স্ক্রুবালা কাহিনী, সংলাপ, স্ক্রিপ্ট এবং নির্দেশনা: রাজকুমার গুপ্তা সঙ্গীত পরিচালক: অমিত ত্রিবেদী অভিনয়ে: রাজীব খন্ডেলওয়াল
ছবির নামটা আমীর৷ এই ছবির মধ্যে বালাজীর বিখ্যাত সিরিয়াল কহি তো হোগার সুজল অর্থাত রাজীব খন্ডলওয়াল্ অভিনেতা হিসাবে তাঁর কেরিয়ার শুরু করবেন৷ ছবির গল্পটি এই রকম৷এক মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেন ডাঃ আমীর আলী অর্থাত রাজীব৷ আমীর নিজের যোগ্যতায় তিনি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন৷ বিদেশে গিয়ে তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং সফলতা লাভ করেছেন৷
আমীর নিজের খেয়ালে চলেন৷ লন্ডনে আমীরের সঙ্গে একটা ভিন্ন ধর্মের মেয়ের সাক্ষাত হয়৷ আমীর ঐ মেয়েকে ভালবেসে ফেলে এবং ওকে বিয়ে করার পরিকল্পনা করেন৷ আমীর মনে করে ঐ মেয়েকে বিয়ে করে পরিবারের সকল সদস্যদের সঙ্গে মিলে সুখে শান্তিতে দিন কাটাবে৷ কিন্তু যখন আমীর দেশে ফেরে তখন সে বাস্তবের মুখোমুখি হয়৷ তাঁকে তার পরিবারের লোকেরা নানারকম প্রশ্ন করে৷
এই প্রশ্নের সন্মুক্ষীন হয়ে আমীর নিজেকে অসহায় বলে মনে করে৷ আমীর পুরোনো মুম্বই এর মুসলিম বহুল এলাকাতে বাস করে৷ এই এলাকার অসংখ্য গলিতে অনেক হোটেল আছে, অজানা দালাল আছে, বেশ্যা আছে, অসংখ্য গলি আছে৷ আমীরের মনে হয় এই গলির মাঝে সে হারিয়ে যাবে৷ আমীরের কি হবে? সে কি হারিয়ে যাবে৷ জানার জন্য দেখুন আমীর৷
|