ছবি: কিডন্যাপ নির্মাতা: শ্রী অষ্টবিনায়ক সিনে ভিসন লিমিটেড নির্দেশক: সঞ্জয় গাঢবী গীতিকার: ময়ুর পুরী সঙ্গীত পরিচালক: প্রীতম চক্রবর্তী অভিনয়ে: সঞ্জয় দত্ত, ইমরান খান, মিনিষা লাম্বা, বিদ্যা মালবদে, রাহুল দেব, রীমা লাগু, সোফি চৌধুরী৷
সোনিয়া(মিনিষা লাম্বা) তাঁর মা (বিদ্যা মালবদে)আর দিদার সঙ্গে থাকে৷ সোনিয়ার যখন দশ বছর বয়স ছিল তখন সোনিয়ার মা আর বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়৷ ঘটনাক্রমে সোনিয়ার যখন 18 বছর বয়স হয় সেই 18 বছরের জন্মদিনের ঠিক এক সপ্তাহ আগে সোনিয়াকে অপহরণ করে কবীর৷ কবীরের চরিত্রে অভিনয় করেছেন ইমরান খান৷
সোনিয়ার বাবা হলেন বিক্রান্ত রৈনা (সঞ্জয় দত্ত)৷ বিক্রান্ত হলেন একজন ধনী ব্যক্তি৷ তিনি নিউইয়র্কে থাকেন৷ সোনিয়াকে অপহরণ করার পর কবীর সোনিয়ার বাবা বিক্রান্তের সঙ্গে যোগাযোগ করে৷
মেয়েকে বাঁচানোর জন্য বিক্রান্ত ভারতে আসেন৷ বিক্রান্ত কবীরের কথামত কিছু কাজ করেন৷ প্রত্যেকটা কাজ করার পরেই তিনি একটা করে সঙ্কেত পান৷ আর এই সঙ্কেতের মধ্যে দিয়েই তিনি তাঁর মেয়ে সোনিয়ার কাছে পৌঁছানোর সুযোগ পান৷ এই সঙ্কেতের সাহায্যেই কি বিক্রান্ত তাঁর মেয়েকে বাঁচাতে পারবেন? কবীরের উদ্দেশ্য টা কি? জানার জন্য দেখুন কিডন্যাপ৷
|