মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > সিনেমা প্রাক্‌দর্শন > গোলমাল রিটার্নস
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
গোলমাল রিটার্নস

ছবি: গোলমাল রিটার্নস
নির্মাতা: ঢিলিন মেহতা
নির্দেশক: রোহিত শেঠী
সঙ্গীত পরিচালক: প্রীতম চক্রবর্তী
অভিনয়ে: অজয় দেবগণ, করিনা কাপুর, আরশাদ ওরসী, অমৃতা অরোরা, তুষার কাপুর, অঞ্জনা সুখানি, শ্রেয়স তালপাড়ে, সেলিনা জেটলী, মুরলী শর্মা, মুকেশ তিওয়ারী, ব্রজেশ হিরজী, সঞ্জয় মিশ্রা, অশ্বিনী কলসেকর৷

গোলমালের পর রোহিত শেঠী গোলমাল রিটার্নস নিয়ে হাজির হচ্ছেন৷ গোলমালের সিক্যুয়েল হল গোলমাল রিটার্নস৷এতেও কমেডি রয়েছে ভরপুর মাত্রায়৷ ছবির কাহিনীতে গোপাল (অজয় দেবগণ)হল বিবাহিত পুরুষ৷তাঁর স্ত্রী হলেন একতা (করিনা)৷তবে গোপালের পরিবারে আরও দুইজন সদস্য৷ তারা হলেন গোপালের বোন ইষা(অমৃতা অরোরা) আর শালা লাকি (তুষার কাপুর)৷ গোপালের স্ত্রী একতা দিন রাত টিভিতে সাস-বহু সিরিয়াল দেখেন৷

ঘটনাক্রমে এক রাতে গোপাল যখন অফিস থেকে ফিরছিল তখন সে রাস্তায় দেখে কিছু সমাজবিরোধী মীরা(সেলিনা)নামে সুন্দরী মহিলাকে উত্যক্ত করছে৷ গোপাল মীরাকে ঐ সমাজবিরোধীদের হাত থেকে বাঁচায়৷ কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সে ফেঁসে যায়৷ সারা রাত তাঁকে মীরার সঙ্গে একটা নৌকার মধ্যে থাকতে হয়৷ সকাল বেলায় সে যখন বাড়িতে যায় তখন তাঁর স্ত্রী রীতিমত তাঁকে সন্দেহ করে৷ একতা ভাবে সে অফিসের কোন সুন্দরী মহিলার সঙ্গে রাত কাটিয়ে এসেছে
IFMIFM


এই ধারনায় বদ্ধমূল একতা তাঁর স্বামীর সঙ্গে রীতিমত ঝগড়া শুরু করে৷তখন গোপাল একতাকে মনগড়া কাহিনী বলে৷ তিনি বলেন তিনি সারারাত্ তাঁর বন্ধু এন্টোনী গোনঞ্জালভিসের বাড়িতে কাটিয়েছেন৷শুধু তাই নয় গোপাল একতাকে এন্টোনীর ভুল ঠিকানাও দেয়৷ অবশেষে সত্যি জানার জন্য একতা এন্টোনীকে চিঠি লেখে৷ একতা চিঠিতে এন্টোনীকে আসার জন্য আমন্ত্রন জানায়৷ একতা যে এন্টোনীকে চিঠি লিখেছে সে বিষয়টা গোপাল জানতে পেরে যায়৷ তখন গোপাল তাঁর বন্ধু লক্ষ্ণনকে (শ্রেয়াস তালপাড়ে)এন্টোনী সাজিয়ে নিয়ে এসে একতাকে প্রমান দিতে চায় যে সে সত্যি বলেছে৷

কিন্তু ইতিমধ্যে আসল এন্টোনী এসে উপস্থিত হয়৷ গোপাল একতাকে যে ঠিকানাটা দিয়েছিলেন সেখানে সত্যিকারের এন্টোনী নামে এক ব্যক্তি বাস করেন৷ তিনি এসে উপস্থিত হন৷ অপরদিকে যে জায়গাটা থেকে গোপাল মীরাকে বাঁচিয়েছিল সেই রাতেই সেখান থেকে পুলিশ একটা মৃতদেহ উদ্ধার করে৷ ইষার প্রেমিক পুলিশ অফিসার মাধব (আরসাদ ওয়ারসী )এই মামলাটির অনুসন্ধান করে৷ মাধব জানতে পারে সেই রাতে গোপাল বাড়িতে ছিল না৷ আর যে মৃতদেহটা পাওয়া গেছে সেই মৃত ব্যক্তিটি হলেন গোপালের অফিসের এক কর্মচারী৷
IFMIFM


এরপর মাধব্ ঐ খুনের পিছনে কার হাত আছে তা জানার চেষ্টা করেন৷ গোপাল কি করে এই খুনের জাল থেকে নিজেকে বাঁচাবে সেই বিষয়টিকেই কমেডির মাধ্যমে এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে৷
এখানে তথ্য খুঁজুন
ভিডিও দেখুন
অতিরিক্ত
হর্ণ ওকে প্লিজ
কর্জ: পূর্ব জন্মের কাহিনী
হ্যালো: কলসেন্টারের প্রতিচ্ছবি
দ্রোণ: নিজেকে জানা
রফুচক্কর: ফান অন দ্য রান
সাস বহু অর সেনসেক্স