ব্যানার : রাজশ্রী প্রোডাকশননির্মাতা : কমল কুমার বড়জাতিয়া, তারাচন্দ বড়জাতিয়া, রাজকুমার বড়জাতিয়া, অজীত কুমার বড়জাতিয়া৷নির্দেশক : কৌশিক ঘটকগীত-সঙ্গীত : রবীন্দ্র জৈনঅভিনয়ে : সোনু সূদ, ঈশা কোপিকর, অলোক নাথ, স্মিতা জয়কর, অনংগ দেসাই, বিশাল মলহোত্রা, ছবি মিত্তল, শ্রী বল্লভ ব্যায়াস৷ রাজশ্রী প্রোডাকশন সুন্দর সাচ্ছন্দ পরিবারের সঙ্গে দেখার মতো ফিল্ম নির্মান করে৷ এই ব্যানারের নবীনতম ফিল্ম 'এক বিবাহ অ্যায়সা ভী' নভেম্বর মাসে প্রদর্শিত হতে চলেছে৷ বলা হচ্ছে যে এই ফিল্ম এমনই একটি ব্যানারের পূর্ববর্তী ফিল্ম 'বিবাহ'র সিক্যুয়ল, কিন্তু একথা যে কতটা সত্য তার কোনও প্রমাণ নেই৷গল্প হল এমনটি৷ চাঁদনী (ঈশা কোপিকর) ভোপালের বাসিন্দা৷ মধ্যবিত্ত পরিবারের মেয়ে৷ নৈতিক মুল্য আর সংস্কারে বিশ্বাসী এই চাঁদনীর পরিবারে বাবা ও দুজন ছোটো ভাই-বোন অনুজ ও সন্ধ্যা রয়েছে৷ চাঁদনী তার ভাই-বোনকে ভীষণ স্নেহ করে৷ চাঁদনী শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছে আর স্টেজে পারফর্ম করে৷ এমনই একটি পারফর্মেন্সের সময়ে চাঁদনীর সঙ্গে প্রেম(সোনু সুদ) এর সঙ্গে সাক্ষাত হয়৷ আর তার পরেই তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায়৷প্রেমের পরিবার যথেষ্ট ধনবান আর সঙ্গীতের শুধু শৌখিন৷ চাঁদনী খুব ভালো গান গায়, আর প্রেম ঠিক তার বিপরীত ততটাই বেসুরো গান গায়৷ চাঁদনী আর প্রেমের সম্পর্কের মধ্যে খুব আনন্দ ছিল৷ তারা দুজন খুব খুশী ছিল৷চাঁদনী আর প্রেমের এঙ্গেজমেন্ট তো হয়ে গিয়েছিল, কিন্তু সেই দিনই চাঁদনীর বাবার মৃত্যু হয়ে যায়৷ তার পরে তাদের মাথার উপরে আর কোনও বড় কেউ নেই৷ তখন চাঁদনী আর কুল কিনারা খুঁজে পায় না৷ ছোটো ভাই-বোন৷ হঠাতই চাঁদনী পরিবারের বড় সদস্য হয়ে গেল৷ সম্পূর্ণ দায়িত্ব তার উপরে এসে গেল৷ একদিকে তার হাতের সাজানো মেহেন্দি ইশারা করছে যে প্রেমের সঙ্গে বিবাহ করে সুখের স্বপ্নের সংসার করুক৷ কিন্তু অন্যদিকে চাঁদনীর ছোটো ভাই-বোন রয়েছে, তাদের যে চাঁদনী ছাড়া আর কেউই নেই৷তখন চাঁদনী বিবাহ করবে না বলে নির্ণয় নেয়৷ নিজের স্বার্থ ত্যাগ করে সে তার ভাই-বোনের দায়িত্ব গ্রহন করে আর তাদের নিজের জীবনে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞা করে৷ চাঁদনীর এই নির্ণয়কে প্রেম সমর্থন করে৷ চাঁদনীর সংঘর্ষ শুরু হয়েছে তার সুখ-দু:খ দুটোতেই প্রেম সম্পূর্ণ সহযোগীতা করে৷ চাঁদনীর ভাই-বোনকে প্রতিষ্ঠা করতে প্রায় বারো বছর লেগে গেল৷ তারপরেও প্রেম বারো বছর চাঁদনীর জন্য অপেক্ষা করে৷ একটি সাধারণ মেয়ে যদি মহিলার মতো সকল দায়-দায়িত্ব গ্রহন করতে হয়৷ তাহলে তাকে কতটা কঠিন সংঘর্ষের মধ্যে দিয়ে সফর করতে হয় তা শুধু সেই জানে৷ এই ফিল্মে স্ত্রী-পুরুষ দুজনকেই গুরুত্ব দেওয়া হয়েছে৷
|
|